হামজা চৌধুরীকে স্থায়ীভাবে ফেরানোর পথে শেফিল্ড ইউনাইটেড

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে ফেরানোর পথে অনেকটাই এগিয়ে গেছে শেফিল্ড ইউনাইটেড। লেস্টার সিটির এই মিডফিল্ডারকে দলে নিতে কার্যত বিনা ট্রান্সফার ফিতেই সমঝোতায় পৌঁছেছে ইংলিশ ক্লাবটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, হামজাকে ফেরানোর প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে।

ডান প্রান্তের রক্ষণভাগের খেলোয়াড় ফেমি সেরিকির চোটের পর তাঁর বিকল্প খুঁজতে গিয়ে হামজার কথা বিবেচনায় নেয় শেফিল্ড। রবিবারই হামজার মেডিকেল হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার রাতে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচেই শেফিল্ডের হয়ে মাঠে নামতে পারেন হামজা।

শেফিল্ডের সঙ্গে হামজার সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে লেস্টার সিটি থেকে ধারে দলটিতে খেলেছিলেন তিনি। তার পারফরম্যান্সে শেফিল্ড প্লে-অফ ফাইনাল পর্যন্ত উঠেছিল।

এরপর লেস্টার টানা দুই মৌসুম অবনমনের শিকার হয়ে বর্তমানে লিগ ওয়ানে খেলছে। দলের বেতনভাতা কমাতে হামজাকে ছেড়ে দিতে আগ্রহী ছিল লেস্টার। সেই সুযোগ কাজে লাগিয়েই তাকে স্থায়ীভাবে দলে ফেরানোর উদ্যোগ নেয় শেফিল্ড।

শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডারের সঙ্গেও হামজার সম্পর্ক পুরোনো। ওয়াটফোর্ড ও শেফিল্ড দুই দলেই ওয়াইল্ডারের অধীনে খেলেছেন বাংলাদেশের এই মিডফিল্ডার।

হামজার প্রত্যাবর্তন চূড়ান্ত হলে শেফিল্ডের মাঝমাঠ ও রক্ষণভাগ দুই জায়গাতেই তার অভিজ্ঞতা দলটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

  • Related Posts

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। জাতীয় দলের জার্সিতে ২০৭ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এর মাধ্যমে…

    সিপিএলে দল পেলেন মিরাজ

    ক্রীড়া ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবার দল পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে ভিড়িয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ভারতের বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি

    • By Sara
    • আগস্ট ৩১, ২০২৬
    • 7 views
    বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি

    ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

    • By Sara
    • আগস্ট ৩১, ২০২৬
    • 5 views
    ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

    ‘তরুণদের মাঠে ফেরালে অপরাধ প্রবণতা কমবে’

    • By Sara
    • আগস্ট ৩১, ২০২৬
    • 5 views
    ‘তরুণদের মাঠে ফেরালে অপরাধ প্রবণতা কমবে’

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    • By Sara
    • আগস্ট ৩১, ২০২৬
    • 5 views
    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    সিপিএলে দল পেলেন মিরাজ

    • By Sara
    • আগস্ট ৩১, ২০২৬
    • 7 views
    সিপিএলে দল পেলেন মিরাজ

    ‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

    • By Sara
    • আগস্ট ৩১, ২০২৬
    • 7 views
    ‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’