ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বিস্ফোরণের তীব্রতায় কারখানার পাশাপাশি আশপাশের কয়েকটি বাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে কৌশাম্বী জেলার মানৌরি গ্রামের পিপরি থানার আওতাধীন এলাকায় মানৌরি পাওয়ার হাউসের কাছে এ বিস্ফোরণ ঘটে।

জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অমিত পাল জানান, বিস্ফোরণের পর আহত ১১ জনকে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। গুরুতর আহত আরও পাঁচজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।q

বিস্ফোরণের তীব্রতায় কারখানাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কারখানার পাশের পাঁচ থেকে ছয়টি বাড়িও ধসে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান।

ঘটনার ভয়াবহতার কারণে ঘটনাস্থলের কাছ দিয়ে যাওয়া দিল্লি-হাওড়া রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। বিস্ফোরণস্থলের কাছে পৌঁছে যাওয়া আজমের-শিয়ালদহ এক্সপ্রেসকে মানৌরি রেলস্টেশনে ফিরিয়ে নেওয়া হয়। অন্যদিকে দিল্লি থেকে বারাণসীগামী বন্দে ভারত এক্সপ্রেসকে ঘটনাস্থলের আগের স্টেশন সৈয়দ সরাওয়ান রেলস্টেশনে থামিয়ে রাখা হয়।

  • Related Posts

    হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার

    আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন দুটি সুপারট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা মেরিস্কের বরাত দিয়ে ব্লুমবার্গ নিশ্চিত করেছে, গত…

    ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট

    আন্তর্জাতিক ডেস্ক : বিধ্বংসী পাহাড়ি ঢল ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের বিস্তীর্ণ অঞ্চল। এই চরম প্রাকৃতিক দুর্যোগের মুখে জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম এলাকায় দিন-রাত একটানা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন নেপালের প্রথম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকু

    • By Sara
    • সেপ্টেম্বর ১, ২০২৬
    • 4 views
    অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকু

    হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার

    • By Sara
    • সেপ্টেম্বর ১, ২০২৬
    • 4 views
    হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার

    ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট

    • By Sara
    • সেপ্টেম্বর ১, ২০২৬
    • 6 views
    ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট

    ওসমানীতে ৮ বছর পর ফের বিদেশি ফ্লাইটের নিয়মিত চলাচল

    • By Sara
    • সেপ্টেম্বর ১, ২০২৬
    • 5 views
    ওসমানীতে ৮ বছর পর ফের বিদেশি ফ্লাইটের নিয়মিত চলাচল

    টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোলেন মারুফা-সোবহানা

    • By Sara
    • সেপ্টেম্বর ১, ২০২৬
    • 6 views
    টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোলেন মারুফা-সোবহানা

    বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত ৩ জনকে বহিষ্কার করলো বিসিবি

    • By Sara
    • সেপ্টেম্বর ১, ২০২৬
    • 6 views
    বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত ৩ জনকে বহিষ্কার করলো বিসিবি