৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

image_pdfSaveimage_print

সরকারি ব‍্যবস্থায় ৪ হাজার ৩৪১ জন হাজিকে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

রবিবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের অনুকূলে সৌদি পর্বের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার উপস্থিত ছিলেন।

ধর্মমন্ত্রী বলেন, এই অর্থ ব‍্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। যদি কেউ কার্ড নম্বর চায় তারা প্রতারক। প্রতারণা চক্র থেকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় হজ ব‍্যবস্থাপনা সুষ্ঠু হয়েছে। ২০২৭ সালের হজের জন্য বিমান ভাড়া কমানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩ জন হাজির চিকিৎসা ব‍্যয় তাদের স্বাস্থ্য বিমার অর্থের চেয়ে বেশি হওয়াতে তারা কোনো অর্থ ফেরত পাবেন না।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সরকারি মাধ‍্যমের হজ ব‍্যবস্থাপনায় সরকার অর্থ ফেরত দেয়। বেসরকারি ব‍্যবস্থাপনায় সেই সুযোগ থাকে না।

  • Related Posts

    পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী

    পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে…

    ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান তিনি। পরে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

    ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

    দুর্নীতির অভিযোগের মধ্যেই এলজিইডির পিডি আতিকুল, সম্পদ ও অনৈতিক সম্পর্ক নিয়ে নতুন অভিযোগ

    • By admin admon
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 22 views
    দুর্নীতির অভিযোগের মধ্যেই এলজিইডির পিডি আতিকুল, সম্পদ ও অনৈতিক সম্পর্ক নিয়ে নতুন অভিযোগ

    কোটি টাকার মাসোহারা থেকে সম্পদের পাহাড়—উত্তর বন্ডে মাসুম-হাসনাইন চক্রের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ফাইল আটকে অর্থ আদায়, বন্ড সুবিধায় অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ

    • By admin admon
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 24 views
    কোটি টাকার মাসোহারা থেকে সম্পদের পাহাড়—উত্তর বন্ডে মাসুম-হাসনাইন চক্রের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ফাইল আটকে অর্থ আদায়, বন্ড সুবিধায় অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ

    জাল সনদ থেকে বদলি বাণিজ্য—গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানকে ঘিরে একের পর এক অভিযোগ

    • By admin admon
    • সেপ্টেম্বর ৬, ২০২৬
    • 9 views