তিন জেলায় বন্যার শঙ্কা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে প্লাবিত হতে পারে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল। শনিবার (২৬ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, স্থল নিম্নচাপটি বর্তমানে উত্তর ছত্রিশগড় ও তৎসংলগ্ন উত্তরপূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ৩ দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় তিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অপরদিকে ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল আছে।

তিস্তা নদীর পানি সমতল আগামী ১ দিন বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী ২ দিন হ্রাস পেতে পারে। অপরদিকে ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদী রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে; যা আগামী ৫ দিন হ্রাস পেতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে; যা আগামী ৫ দিন হ্রাস পেতে পারে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে; কুশিয়ারা নদীর পানি সমতল আগামী ২ দিন বৃদ্ধি পেতে পারে ও ৩য় দিন স্থিতিশীল থাকতে পারে, অপরদিকে, সুরমা নদীর পানি সমতল আগামী ৩ দিন হ্রাস পেতে পারে।

  • Related Posts

    সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

    আগামী বছরের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। সেই সঙ্গে সংবিধানের মূলনীতিতে ‌‘মহান আল্লাহর…

    উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির

    প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত, মানসম্মত ও যুগোপযোগী করতে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

    সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

    হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে আইআরজিসির হামলা

    হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে আইআরজিসির হামলা

    উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির

    উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির

    স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

    স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

    ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৭, ২০২৬
    • 8 views
    ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

    জয়পুরহাটে বিশাল বেলেপাথর উদ্ধার, ওজন ৩২০ কেজি

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৭, ২০২৬
    • 8 views
    জয়পুরহাটে বিশাল বেলেপাথর উদ্ধার, ওজন ৩২০ কেজি