দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন

image_pdfSaveimage_print

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল। দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষা করে আমেরিকা থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।’

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও জানান, ‘সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে। সরকার কঠোরভাবে এসব দমন করবে।’

মাহদী আমিন বলেন, ‘জাতিসংঘে প্রধানমন্ত্রী নিজেদের বক্তব্য সুদৃঢ়ভাবে উপস্থাপন করেছেন। বিশ্বের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রীকে সাদরে গ্রহণ করেছেন।’

নেতাকর্মীদের ভিড় প্রধানমন্ত্রী পছন্দ করছেন না; এটি একটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী।

প্রেস উইংয়ের সদস্যরা জানান, ৫ দিনের সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থ, সম্ভাবনার কথা তুলে ধরেছেন বিশ্বদরবারে। ঐতিহাসিক ভাষণের মাধ্যমে প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জন্য তাঁর পরিকল্পনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।

এসময় জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, স্থানীয় সরকার মন্ত্রীসহ সরকারের প্রতিনিধিদল বিমানবন্দর অভ্যর্থনা জানায়।

  • Related Posts

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটির সুযোগ

    ডেস্ক নিউজঃ সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজায় সরকারি ছুটি থাকছে দুদিন। এই ছুটির সঙ্গে মাত্র একদিনের ছুটি নিতে পারলেই কাটানো যাবে টানা পাঁচ দিনের ছুটি। মহানবমী উপলক্ষে…

    ঢাকায় এমআরভি সার্ভার অচল, বিদেশি মিশনে ভিসা সেবা বিঘ্নিত

    ডেস্ক নিউজঃ কারিগরি সমস্যার কারণে ঢাকায় অবস্থিত এমআরভি-এর কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। ফলে বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে ভিসা ও নো-ভিসা সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে।  স্থানীয় সময় সোমবার (২৮…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

    • By Sara
    • সেপ্টেম্বর ২৯, ২০২৬
    • 1 views
    সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

    ৭ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৯, ২০২৬
    • 5 views
    ৭ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৮ জনের

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৯, ২০২৬
    • 7 views
    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৮ জনের

    বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলছে আইসিসি

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৯, ২০২৬
    • 5 views
    বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলছে আইসিসি

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটির সুযোগ

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৯, ২০২৬
    • 5 views
    অক্টোবরে টানা ৫ দিনের ছুটির সুযোগ

    ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন, নথিতে তদন্তের তথ্যও আছে—তবু গণপূর্ত ই/এমের তিন প্রকৌশলীকে উচ্চতর পদে নেওয়ার তৎপরতা

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৯, ২০২৬
    • 11 views
    ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন, নথিতে তদন্তের তথ্যও আছে—তবু গণপূর্ত ই/এমের তিন প্রকৌশলীকে উচ্চতর পদে নেওয়ার তৎপরতা