পুত্রের জন্মদিনে শাকিব-অপুর আবেগঘন শুভেচ্ছা

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ১০ বছরে পা দিয়েছে। বিশেষ এই দিনে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন তার বাবা ও মা—দু’জনেই।

জয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি একক ছবি প্রকাশ করেছেন শাকিব খান। ছবিতে কালো পাঞ্জাবি ও কটি পরা অবস্থায় দেখা যায় জয়কে। ছবির সঙ্গে ছেলের উদ্দেশে শাকিব লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

অন্যদিকে, জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। ক্যারিয়ারের বিষয়টি বিবেচনায় রেখে শুরুতে তাদের বিয়ের খবরটি গোপন রাখা হয়। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের ছেলে আব্রাহাম খান জয়ের।

পরের বছর, ২০১৭ সালের ১০ এপ্রিল টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে এসে নিজেদের বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস।

  • Related Posts

    অস্কারে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘রইদ’

    বিনোদন ডেস্ক : অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমন নির্মিত বাংলাদেশের চলচ্চিত্র ‘রইদ’। ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) প্রতিদ্বন্দ্বিতা করবে সিনেমাটি। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের…

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুট

    বিনোদন ডেস্কঃ রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে হামলাটি হয়েছে বলে অভিযোগ করেছেন সালমান। শনিবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অস্কারে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘রইদ’

    • By Sara
    • সেপ্টেম্বর ২৭, ২০২৬
    • 3 views
    অস্কারে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘রইদ’

    সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

    সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

    হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে আইআরজিসির হামলা

    হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে আইআরজিসির হামলা

    উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির

    উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির

    স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

    স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

    ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

    • By admin admon
    • সেপ্টেম্বর ২৭, ২০২৬
    • 12 views
    ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ