শিল্পকলায় ‘রাইজ অ্যান্ড শাইন’

image_pdfSaveimage_print

সাংস্কৃতিক প্রতিবেদকঃ পুরুষের পাশাপাশি নারীরাও জীবন সংগ্রামে প্রতিনিয়ত লড়ে যাচ্ছে। শ্রমজীবী নারীর জীবনসংগ্রাম, শোষণ ও নিপীড়নের গল্প নিয়ে নাটকের দল বটতলা মঞ্চায়ন করল নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’।

বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি।

ইতালীয় নাট্যকার দারিও ফো ও ফ্র্যাঙ্কা রাম রচিত ও অধ্যাপক আবদুস সেলিমের রূপান্তরে নাটকটির নির্দেশনায় ছিলেন ম. সাঈদ।

‘রাইজ অ্যান্ড শাইন’ মূলত জীবনযুদ্ধ ও সংসারের নানা টানাপোড়েনে আটকে থাকা এক শ্রমজীবী নারীর গল্প। মঞ্চে একজন নারী চরিত্রের জীবনযাপনের মধ্য দিয়ে তুলে ধরা হয় শ্রমজীবী, প্রান্তিক ও ভাগ্যহত মানুষের প্রতিদিনের বাস্তবতা। একই সঙ্গে ক্ষমতার নানা সমীকরণে সাধারণ মানুষ কীভাবে টিকে থাকে, সেই প্রশ্নও নাটকটির কাহিনিতে উঠে এসেছে।

নাটকের গল্পে দেখা যায়, প্রতিদিনের ব্যস্ত নগরজীবনের অসংখ্য নারীর মতোই একজন নারী সকালে ঘর থেকে বের হন। সংসারের নানা ‘ঘ্যানচক্কর’ নীরবে সামলে তিনি কর্মস্থলে ছুটে যান। বহুজাতিক ক্রেতাদের জন্য তৈরি পোশাকের কারখানায় কাজ করতে গিয়ে তাকে অতিরিক্ত সময় শ্রম দিতে হয়। কর্মজীবনের এই কঠিন বাস্তবতার পাশাপাশি ঘরে রয়েছে বদমেজাজি ও দায়িত্বহীন স্বামী। সংসার, কর্মক্ষেত্র এবং সামাজিক বাস্তবতার চাপ একসময় তার জীবনকে অসহনীয় করে তোলে। তবে নিপীড়নের কাছে নত না হয়ে একসময় ওই নারী নিজের জীবনকে নতুনভাবে দেখার এবং জেগে ওঠার চেষ্টা করেন। একজন নারীর ব্যক্তিগত সংগ্রামের মধ্য দিয়ে নাটকটি তখন হয়ে ওঠে অসংখ্য নারী, মা ও কর্মজীবী নারীর সম্মিলিত গল্প। মঞ্চে একজন অভিনেত্রীকে দেখা গেলেও দর্শক তার জীবনের সঙ্গে পরিচিত বহু নারীর জীবনের মিল খুঁজে পান। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনি।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বটতলার নিয়মিত অভিনয়শিল্পীরা।

  • Related Posts

    জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

    সাংস্কৃতিক প্রতিবেদকঃ আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠার ৩৪তম বার্ষিকী উদযাপন করল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)। বুধবার সন্ধ্যায় শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন।…

    সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

    বিনোদন ডেস্ক : চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে তার স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লিও ওরফে লুসি ও খলনায়ক আশরাফুল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শিল্পকলায় ‘রাইজ অ্যান্ড শাইন’

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩০, ২০২৬
    • 9 views
    শিল্পকলায় ‘রাইজ অ্যান্ড শাইন’

    জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩০, ২০২৬
    • 6 views
    জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

    রোনালদোকে দেওয়া কথা রাখেননি জেসুস, পর্তুগাল শিবিরে অস্বস্তি

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩০, ২০২৬
    • 5 views
    রোনালদোকে দেওয়া কথা রাখেননি জেসুস, পর্তুগাল শিবিরে অস্বস্তি

    জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩০, ২০২৬
    • 6 views
    জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

    মেসির ১০ নম্বর জার্সি নিয়ে এখনই ভাবছেন না স্কালোনি

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩০, ২০২৬
    • 10 views
    মেসির ১০ নম্বর জার্সি নিয়ে এখনই ভাবছেন না স্কালোনি

    অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দল ঘোষণা

    • By admin admon
    • সেপ্টেম্বর ৩০, ২০২৬
    • 11 views
    অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দল ঘোষণা