ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন সামরিক বাহিনীর অন্তত ৮১টি যুদ্ধবিমান, ড্রোন এবং হেলিকপ্টার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস-এর এক প্রতিবেদনের বরাতে হিন্দুস্তান টাইমসে জানানো হয়েছে, এই ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য প্রায় ৩.৩ বিলিয়ন মার্কিন ডলার।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হওয়া বিমানগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত প্রযুক্তির সামরিক বিমান রয়েছে। এর মধ্যে ১২টি এফ-১৫ই স্ট্রাইক ইগল ফাইটার জেট এবং একটি ক্ষতিগ্রস্ত এফ-৩৫এ লাইটনিং টু স্টিলথ ফাইটার রয়েছে। ৩ মার্চ কুয়েতে নিজেদের ভুলে ৩টি এফ-১৫ই বিমান ভূপাতিত হয় এবং এপ্রিলে ইরানে আরেকটি ভূপাতিত হয়। জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ৯ ও ১০ সেপ্টেম্বর ইরানের বিমান হামলায় আরও ৮টি এফ-১৫ই সামান্য ক্ষতিগ্রস্ত হলেও পরে সেগুলো পুনর্দখল করে সেবায় ফেরানো হয়েছে।

সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন, যার প্রতিটির আনুমানিক মূল্য ৩০ থেকে ৫০ মিলিয়ন ডলার। এর ফলে বিমানবাহিনীর এই ড্রোনের সংখ্যা কমে ১৩৫টিতে দাঁড়িয়েছে, যেখানে ন্যূনতম ১৮৯টি রাখা প্রয়োজন।

এ ছাড়া ১৯ মার্চ ইরানের হামলায় ৯২ মিলিয়ন ডলার মূল্যের এফ-৩৫এ যুদ্ধবিমান এবং ২৭০ মিলিয়ন ডলার মূল্যের একটি ই-৩ সেন্ট্রি গোয়েন্দা বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়। এপ্রিলে একটি এবং সেপ্টেম্বরের জর্ডান হামলায় আরেকটি এ-১০ থান্ডারবোল্ট টু গ্রাউন্ড-অ্যাটাক বিমান ক্ষতিগ্রস্ত হয়।

কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস অনুযায়ী যুদ্ধে ক্ষয়ক্ষতি বা ধ্বংস হওয়া আকাশযানের সম্পূর্ণ তালিকায় রয়েছে ১২টি এফ-১৫ই স্ট্রাইক ইগল ফাইটার জেট, ১টি এফ-৩৫এ লাইটনিং টু স্টিলথ ফাইটার, ২টি এ-১০ ‘ওয়ার্থগ’ অ্যাটাক জেট, ৭টি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার এরিয়াল রিফুয়েলিং এয়ারক্রাফট, ১টি ই-৩ সেন্ট্রি স্পাই প্লেন, ২টি এমসি-১৩০জে কমান্ডো টু স্পেশাল অপারেশনস এয়ারক্রাফট, ১টি এইচএইচ-৬০ডব্লিউ জলি গ্রিন টু কমব্যাট সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টার, ১টি এমকিউ-৪সি ট্রাইটন হাই-অল্টিটিউড লং-এন্ডুরেন্স ড্রোন, ৩টি এমকিউ-১ মাল্টি-রোল ড্রোন, ১টি এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, ৪টি এএইচ-৬ লিটল বার্ড লাইট অ্যাটাক হেলিকপ্টার এবং ১টি এমএইচ-৬০ সি হক মেরিটাইম হেলিকপ্টার।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের হিসাব অনুযায়ী গত মাসে ইরান যুদ্ধের মোট খরচ বেড়ে দাঁড়ায় ৪৩.৬ বিলিয়ন ডলারে, যা আগস্ট মাসের চেয়ে ৫ বিলিয়ন ডলার বেশি। একই সময়ে এক মাসের ব্যবধানে অস্ত্রের পেছনে ব্যয় ২১.৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২৮.১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Share this news as a Photo Card

  • Related Posts

    ইরান যুদ্ধের যৌক্তিকতা নিয়ে ট্রাম্প-ভ্যান্সের ভিন্ন সুর

    আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ঠেকাতে দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার সিদ্ধান্তকে সমর্থন করতেন কি না, সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার হোয়াইট…

    গাজার সামনে আরও একটি দুর্বিষহ শীত

    আন্তর্জাতিক ডেস্কঃ বন্যা, বৃষ্টি আর হিমেল বাতাসের আশঙ্কায় আবারও কঠিন এক শীতের মুখোমুখি হতে যাচ্ছে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। যুদ্ধের ধ্বংসস্তূপের পাশে কিংবা উপকূলীয় এলাকায় অস্থায়ী তাঁবুতে গাদাগাদি করে বসবাস করছেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পিছিয়ে গেল রাশমিকার নতুন সিনেমার মুক্তি

    • By Sara
    • নভেম্বর ২২, ২০২৬
    • 10 views
    পিছিয়ে গেল রাশমিকার নতুন সিনেমার মুক্তি

    নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খানের

    নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খানের

    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 21 views
    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 20 views
    রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

    টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার

    টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 21 views
    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা
    ০৭ অক্টোবর ২০২৬

    ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob