ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান, আতঙ্কে মানুষ ঘরছাড়া

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ মৃদু ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান। শনিবার (২৯ নভেম্বর) ভোরে দেশটির লোরালাই এবং আশেপাশের এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছে। এ সময় লোকজন আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে।

জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

পরে ভূমিকম্প অফিস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪। এর কেন্দ্রস্থল ছিল লোরালাইয়ের দক্ষিণ-পূর্ব থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে। তবে ভূমিকম্পের পর প্রাথমিক ভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, গত মঙ্গলবারও পাকিস্তানের সিবি এলাকায় ৩ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তবে দুটি ক্ষেত্রেই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কর্মকর্তারা। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

চলতি মাসের শুরুতেও প্রদেশের কিছু অংশে ছোটখাটো ভূমিকম্প অনুভূত হয়েছে। সে সময় পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) পরিচালিত এনএসএমসি জানায়, জিয়ারাত এবং আশেপাশের এলাকায় ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

গত ৮ নভেম্বরের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কোয়েটা থেকে ৬৭ কিলোমিটার উত্তর-পূর্বে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

জিয়ারাতে সর্বশেষ বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছিল ২০০৮ সালে। সে সময় ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৫০০ জন আহত হয়।

ওই ভূমিকম্পে পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়, শত শত বাড়িঘর ও সরকারি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। ফলে ১৫ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।

দেশটি দীর্ঘদিন ধরেই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। দেশটির বেলুচিস্তান প্রদেশ মূলত একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলের পাশে অবস্থিত।

  • Related Posts

    আসামের হোটেলে গুলিতে নিহত ৫, অভিযুক্ত গ্রেপ্তার

    আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের আসামের গুয়াহাটিতে একটি হোটেলে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার শহরের বোরা সার্ভিস এলাকায় অবস্থিত বিলাস ইন হোটেলে…

    সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা

    আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আভা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরান শহরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে জারি করা জরুরি সতর্কতা মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সৌদি আরবের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জাতীয় গ্রিড সচল, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিস্থিতি

    জাতীয় গ্রিড সচল, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিস্থিতি

    আসামের হোটেলে গুলিতে নিহত ৫, অভিযুক্ত গ্রেপ্তার

    • By admin admon
    • অক্টোবর ২৭, ২০২৬
    • 10 views
    আসামের হোটেলে গুলিতে নিহত ৫, অভিযুক্ত গ্রেপ্তার

    সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা

    • By admin admon
    • অক্টোবর ২৭, ২০২৬
    • 10 views
    সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা

    নতুন পে স্কেলে উল্টে যাচ্ছে গ্রেডের ক্রম, কমবে বাড়ি ভাড়া

    • By admin admon
    • অক্টোবর ২৭, ২০২৬
    • 8 views
    নতুন পে স্কেলে উল্টে যাচ্ছে গ্রেডের ক্রম, কমবে বাড়ি ভাড়া

    রাশিয়া-ইউক্রেনের রাতভর পাল্টাপাল্টি হামলায় হতাহত ১৭

    রাশিয়া-ইউক্রেনের রাতভর পাল্টাপাল্টি হামলায় হতাহত ১৭

    মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ শিগগিরই : শ্রমমন্ত্রী

    মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ শিগগিরই : শ্রমমন্ত্রী