আর্জেন্টিনাকে বিদায়ের পর মায়ামির জার্সিতে মেসির জোড়া গোল

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্কঃ আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর পর ক্লাব ফুটবলে ফিরেই জোড়া গোল করেছেন লিওনেল মেসি। রোববার (১১ অক্টোবর) মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি।

মায়ামির গোল উৎসবের শুরুটা হয়েছিল সুয়ারেজকে দিয়ে। ম্যাচের ৩ মিনিটে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন তিনি। ৩৯ মিনিটে আবারও গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার। দুই গোলেই সহায়তা করেন জার্মান বেরতেরামে।

বিরতির পর ম্যাচের ৪৭ মিনিটে সুয়ারেজের পাস থেকে বাঁ পায়ের শটে ব্যবধান ৩-০ করেন মেসি। ৬০ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের তিন খেলোয়াড়কে কাটিয়ে করেন নিজের দ্বিতীয় গোলটি।

এতে চলতি মৌসুমে মেসির লিগ গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩-এ। ফলে টানা তৃতীয়বারের মতো এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জয়ের দৌড়ে আরও এগিয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা।

এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। আগামী মাসে শুরু হতে যাওয়া প্লে-অফে শীর্ষ চার দলের মধ্যে থেকে খেলা এবং ঘরের মাঠে ম্যাচ আয়োজনের সুবিধা পাওয়ার সম্ভাবনাও বাড়িয়েছে দলটি।

  • Related Posts

    ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

    ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই সদস্য দেশগুলোকে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছে উয়েফা ও কনকাকাফ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে পাঠানো প্রস্তাবে সংস্থা দুটির প্রধান…

    আফগানদের হারাতে শেষদিনে বাংলাদেশের চাই ৭ উইকেট

    ক্রীড়া ডেস্ক : আবুধাবি টেস্টের শেষদিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট, আফগানদের দরকার আরও ৩৪৭ রান। চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩২ রান সংগ্রহ করেছে আফগানরা। সোমবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

    • By Sara
    • অক্টোবর ১২, ২০২৬
    • 0 views
    ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

    আফগানদের হারাতে শেষদিনে বাংলাদেশের চাই ৭ উইকেট

    • By Sara
    • অক্টোবর ১২, ২০২৬
    • 2 views
    আফগানদের হারাতে শেষদিনে বাংলাদেশের চাই ৭ উইকেট

    শাহরুখে শুরু, সালমানে শেষ

    • By Sara
    • অক্টোবর ১২, ২০২৬
    • 2 views
    শাহরুখে শুরু, সালমানে শেষ

    হামলার আশঙ্কায় দাম্মাম না গিয়ে দোহায় বিমানের জরুরি অবতরণ

    • By admin admon
    • অক্টোবর ১২, ২০২৬
    • 12 views
    হামলার আশঙ্কায় দাম্মাম না গিয়ে দোহায় বিমানের জরুরি অবতরণ

    ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূতকে কেন বরখাস্ত করতে চাইছেন ট্রাম্প?

    • By admin admon
    • অক্টোবর ১২, ২০২৬
    • 13 views
    ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূতকে কেন বরখাস্ত করতে চাইছেন ট্রাম্প?

    নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

    • By admin admon
    • অক্টোবর ১২, ২০২৬
    • 11 views
    নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর