ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২০০

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় তীব্র বন্যা ও ভূমিধসে অন্তত ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব জানিয়েছেন, এ পর্যন্ত ৬১ জনের মৃত্যু নিশ্চিত এবং ৯০ জন নিখোঁজ। 

সংস্থার তথ্যমতে, উত্তর সুমাত্রায় মৃতের সংখ্যা ১১৬ এবং আচেহ প্রদেশে কমপক্ষে ৩৫। প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডেও ভারি বৃষ্টিপাতে বহু মানুষের মৃত্যু হয়েছে।

জুন থেকে সেপ্টেম্বরের বর্ষাকালে ইন্দোনেশিয়ায় বন্যা, ভূমিধস এবং পানিবাহিত রোগের ঝুঁকি বেশি থাকে। সম্প্রতি কয়েক দিনের মধ্যে একটি শক্তিশালী মৌসুমি ঝড় পরিস্থিতি আরও জটিল করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষাকাল দীর্ঘ হচ্ছে, বৃষ্টিপাত বাড়ছে এবং আকস্মিক বন্যার ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসেই মধ্য জাভায় ভারি বৃষ্টিজনিত ভূমিধসে ৩৮ জন নিহত এবং ১৩ জন নিখোঁজ হয়েছেন।

  • Related Posts

    যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির অনিশ্চয়তায় বাড়ছে তেলের দাম

    আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। একই সময়ে বিশ্ব শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে…

    যুদ্ধে চাকরি হারিয়েছেন ২০ লাখ ইরানি

    আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের প্রভাবে ইরানে ২০ লাখের বেশি মানুষ চাকরি হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির শ্রম উপমন্ত্রী গোলাম হোসেন মোহাম্মাদি। এতে আগে থেকেই নিষেধাজ্ঞা ও ইন্টারনেট ব্ল্যাকআউটে বিপর্যস্ত ইরানের ভঙ্গুর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

    • By Reporter
    • এপ্রিল ২৯, ২০২৬
    • 7 views
    সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

    বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

    • By Reporter
    • এপ্রিল ২৯, ২০২৬
    • 6 views
    বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

    বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন

    • By Reporter
    • এপ্রিল ২৯, ২০২৬
    • 9 views
    বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন

    পুরো দেশেই বেসিক সুবিধা গড়ে তোলার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

    • By Reporter
    • এপ্রিল ২৯, ২০২৬
    • 8 views
    পুরো দেশেই বেসিক সুবিধা গড়ে তোলার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

    দেশের বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম

    • By Reporter
    • এপ্রিল ২৯, ২০২৬
    • 6 views
    দেশের বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম

    ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী

    • By Reporter
    • এপ্রিল ২৯, ২০২৬
    • 4 views
    ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী