রংপুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ রংপুরের মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের মামলায় প্রধান অভিযুক্ত মো. সাঈদ মিয়াকে (১৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার রাতে ঢাকা জেলার সাভারের রংপুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাঈদ মিয়া মিঠাপুকুর উপজেলার গিরাই গ্রামের হাফিজার রহমানের ছেলে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

এসআরবি সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। গত ১১ জুন ফুফুর বাড়িতে যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরিবারের সদস্যরা কিশোরীকে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, গত ১১ জুন সাঈদ মিয়া কয়েকজন সহযোগীকে নিয়ে একটি অটোরিকশায় করে তাকে অপহরণ করে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

পরে এ বিষয়ে কথা বলতে কিশোরীর বাবা অভিযুক্তের বাড়িতে গেলে সাঈদের বাবা-মা কিশোরীর সঙ্গে সাঈদের বিয়ের কথা বলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে কিশোরীর পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও জানা গেছে।

এ ঘটনায় গত ১১ অক্টোবর কিশোরীর বাবা মিঠাপুকুর থানায় অপহরণের মামলা করেন।

মামলার পরিপ্রেক্ষিতে এসআরবি-১৩, রংপুর এবং এসআরবি-৪-এর সিপিসি-৩, মানিকগঞ্জের একটি যৌথ আভিযানিক দল সোমবার সাভারের রংপুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সাঈদ মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

  • Related Posts

    পঞ্চগড়ের আকাশে আবার ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের উপচে পড়া ভিড়

    পঞ্চগড় প্রতিনিধিঃ শরতের বিদায় আর হেমন্তের আগমনের এই সন্ধিক্ষণে মেঘমুক্ত নীল আকাশে দেখা মিলতে শুরু করেছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের আকাশে আজ সকালে আবার দেখা…

    কিশোরী তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

    ডেস্ক নিউজ : কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সামনে আসা কথিত প্রেমিক ও হোটেল কর্মচারী রিয়াজ উদ্দিন ওরফে রাজু চৌধুরীকে নিয়ে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কক্সবাজার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পায়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি সিদ্ধার্থ?

    • By admin admon
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 1 views
    পায়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি সিদ্ধার্থ?

    মেক্সিকোতে ঘূর্ণিঝড় র‌্যাচেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪

    • By admin admon
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 1 views
    মেক্সিকোতে ঘূর্ণিঝড় র‌্যাচেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪

    ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী

    ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী

    শেয়ারবাজারে ধস, তবু ভারতে মিউচুয়াল ফান্ডে রেকর্ড বিনিয়োগ

    • By admin admon
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 5 views
    শেয়ারবাজারে ধস, তবু ভারতে মিউচুয়াল ফান্ডে রেকর্ড বিনিয়োগ

    প্রেমিকের নির্যাতন ও পরিচালকের লালসা, জীবনের অন্ধকার অধ্যায় জানালেন নীতি

    • By admin admon
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 2 views
    প্রেমিকের নির্যাতন ও পরিচালকের লালসা, জীবনের অন্ধকার অধ্যায় জানালেন নীতি

    ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতার আত্মহত্যা

    • By admin admon
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 8 views
    ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতার আত্মহত্যা