বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী (৬০)। রক্তাক্ত জখম অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

অভিনেতা সমু চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজে মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন।

হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন গ্যারেজ মালিক হৃদয়। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে মা-বোন তুলে গালিগালাজ করায় হামলা করেছে বলে মুঠোফোনে জাহাঙ্গীর তাকে জানিয়েছে।

এদিকে, এই শিল্পীর ওপর হামলার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। জড়িতদের আটকে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • Related Posts

    পায়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি সিদ্ধার্থ?

    বিনোদন ডেস্কঃ পায়ে চোট পেয়েছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করে চোট পাওয়ার খবর জানিয়েছেন তিনি। ছবিতে অভিনেতার পায়ে ব্যান্ডেজ ও ওয়াকিং বুট…

    প্রেমিকের নির্যাতন ও পরিচালকের লালসা, জীবনের অন্ধকার অধ্যায় জানালেন নীতি

    বিনোদন ডেস্কঃ স্কুলজীবনে সহপাঠীদের বুলিং, চার বছরের প্রেমের সম্পর্কে শারীরিক ও মানসিক নির্যাতন এবং সিনেমায় অভিনয়ের সুযোগের বিনিময়ে পরিচালকের শারীরিক সম্পর্কের প্রস্তাব—জীবনের নানা তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন ভারতীয় অভিনেত্রী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রংপুরের প্রকল্প যাচ্ছে লালমনিরহাটে, মন্ত্রীর ‘ডিও লেটারে’ ক্ষোভ

    • By Sara
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 11 views
    রংপুরের প্রকল্প যাচ্ছে লালমনিরহাটে, মন্ত্রীর ‘ডিও লেটারে’ ক্ষোভ

    বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

    • By Sara
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 7 views
    বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

    বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই

    • By Sara
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 7 views
    বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই

    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানাল বাংলাদেশ

    • By admin admon
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 14 views
    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানাল বাংলাদেশ

    পায়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি সিদ্ধার্থ?

    • By admin admon
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 10 views
    পায়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি সিদ্ধার্থ?

    মেক্সিকোতে ঘূর্ণিঝড় র‌্যাচেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪

    • By admin admon
    • অক্টোবর ১৩, ২০২৬
    • 10 views
    মেক্সিকোতে ঘূর্ণিঝড় র‌্যাচেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪