চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে ইউক্রেনের যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এসআরবি। তাঁদের মধ্যে মাত্র দুজন দেশে ফিরতে পেরেছেন। এখনো ছয়জন যুদ্ধক্ষেত্রে রয়েছেন এবং দুজন মস্কোর একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১০-এর অধিনায়ক আসাদুজ্জামান। এ ঘটনায় জড়িত মানব পাচার চক্রের মূল হোতা মিজানসহ দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এসআরবির তথ্য অনুযায়ী, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ভালো বেতনের চাকরির আশায় রাশিয়ায় পাড়ি জমান এসব বাংলাদেশি। কিন্তু সেখানে পৌঁছানোর পর চাকরি দেওয়ার পরিবর্তে তাঁদের ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। একটি মানব পাচার চক্র প্রতারণার মাধ্যমে তাঁদের সেখানে পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে ড্রোনের নিচে বাংলাদেশিদের পাঠানো হতো। এভাবে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ উদ্ধারের সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ বলে জানানো হয়েছে।

এসআরবি আরও জানায়, পাচার চক্রের ফাঁদে পড়া ছয় বাংলাদেশি এখনো যুদ্ধক্ষেত্রে রয়েছেন। অন্য দুজন মস্কোর একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এসআরবির এক সদস্য। এ ধরনের প্রতারণার ফাঁদে আর কেউ যেন না পড়েন, সে জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

  • Related Posts

    নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। গত ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন…

    সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, পাঁচবারের সাবেক এমপি, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 0 views
    চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

    লাল কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হামজা চৌধুরী

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 0 views
    লাল কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হামজা চৌধুরী

    ১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

    • By Sara
    • অক্টোবর ১৫, ২০২৬
    • 0 views
    ১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

    নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ

    সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ