২০৩১ পর্যন্ত রিয়ালে থাকছেন বেলিংহাম

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদেই থাকছেন। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির সঙ্গে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন ইংলিশ তারকা মিডফিল্ডার।

২০২৩ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দিয়ে ২০২৮-২০২৯ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছিলেন বেলিংহাম। ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য এবার দ্বিতীয় দফা চুক্তি বাড়ালেন। চুক্তি নবায়নের পাশাপাশি এই ইংলিশ আন্তর্জাতিক তারকার বেতন-ভাতাও বাড়ানো হচ্ছে, যা রিয়াল মাদ্রিদে তার দুর্দান্ত পারফরম্যান্স, প্রভাব ও গুরুত্বপূর্ণ ভূমিকারই স্বীকৃতি।

রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই বেলিংহাম নিজেকে একজন ‘গেম-চেঞ্জার’ হিসেবে প্রমাণ করেছেন। দানি কারভাহাল, মদ্রিচ কিংবা ক্রুসের মতো অভিজ্ঞ তারকারা বিদায় নেওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছে, রিয়ালের ড্রেসিংরুমে এখন ঠিক তেমন একজন যোগ্য নেতা হয়ে ওঠার সমস্ত সক্ষমতাই রয়েছে তার মাঝে।

গত মৌসুমের শেষের দিকেই চুক্তি নবায়নের আলোচনা শুরু হয়েছিল এবং প্রথম থেকেই দুই পক্ষ পুরোপুরি একমত ছিল। রিয়াল মাদ্রিদ এবং স্প্যানিশ রাজধানীর জীবনযাত্রার সঙ্গে বেলিংহাম নিজেকে ক্রমশ আরও গভীরভাবে মানিয়ে নিচ্ছেন। ক্লাবের প্রতি ২৯ বছর বয়সী মিডফিল্ডারের প্রতিশ্রুতি নিয়ে কারও মনে কোনো সন্দেহ নেই; সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকরাও মাঠে তাঁর অক্লান্ত পরিশ্রম এবং সতীর্থদের অনুপ্রাণিত করার ক্ষমতাকে দারুণভাবে মূল্যায়ন করে।

বেলিংহাম এখন তাঁর প্রথম মৌসুমের সেই চেনা ছন্দে ফিরে এসেছেন। কাঁধের অস্ত্রোপচারের সমস্যা কাটিয়ে ওঠার পর গত মৌসুমের শেষ দিকেই তার পারফরম্যান্সে ধারাবাহিক উন্নতি দেখা যায়, যা তিনি বিশ্বকাপেও প্রমাণ করেছেন।

কঠিন সময়ে দলের হাল ধরার জন্য বেলিংহাম নিজের অস্ত্রোপচার পিছিয়ে দিয়েছিলেন যার খেসারত শেষ পর্যন্ত তাকে মাঠের পারফরম্যান্সে দিতে হয়েছিল। তবে মরিনিয়োর আগমন বেলিংহামকে তার স্বাচ্ছন্দ্যময় পজিশনে ফিরিয়ে এনেছে।

মাঠে এমবাপে ঠিক পেছনে থেকে মুক্তভাবে খেলার স্বাধীনতা পেয়ে তার পারফরম্যান্স যেমন আরও উজ্জ্বল হয়েছে, তেমনই মাঠে তার গুরুত্বও বহুগুণ বেড়েছে। আক্রমনভাগ রক্ষণভাগ দুই জায়গাতেই সমানতালে নিজেকে উজাড় করে দিচ্ছেন বেলিংহাম।

  • Related Posts

    ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ

    খেলাধুলা ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শেষ পর্যন্ত লড়াই করেও জিততে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে ৪ রানে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সাদিয়া ইসলামদের। ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট…

    রোনালদো প্রতারিত হয়েছেন, বোনের বিস্ফোরক দাবি

    খেলাধুলা ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনালদোর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে ফের বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে পর্তুগাল দল ছেড়ে নাটকীয়ভাবে চলে যাওয়ার পর, তারকা ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দুর্গাপূজা ও বিচ কার্নিভাল ঘিরে উৎসবমুখর কুয়াকাটা

    • By Sara
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 0 views
    দুর্গাপূজা ও বিচ কার্নিভাল ঘিরে উৎসবমুখর কুয়াকাটা

    ২০৩১ পর্যন্ত রিয়ালে থাকছেন বেলিংহাম

    • By Sara
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 3 views
    ২০৩১ পর্যন্ত রিয়ালে থাকছেন বেলিংহাম

    গম্ভীর-আল্লু অর্জুনের পর হাইকোর্টের দ্বারস্থ বলিউড অভিনেত্রী

    • By Sara
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 3 views
    গম্ভীর-আল্লু অর্জুনের পর হাইকোর্টের দ্বারস্থ বলিউড অভিনেত্রী

    চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২ ককটেল ও গান পাউডার উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২ ককটেল ও গান পাউডার উদ্ধার

    ভারত ছাড়ার আদেশের বিরুদ্ধে আদালতে যাবেন ইমরান খান

    • By admin admon
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 13 views
    ভারত ছাড়ার আদেশের বিরুদ্ধে আদালতে যাবেন ইমরান খান

    সুপারস্টার হয়েও বাস কন্ডাক্টরের জীবন ভোলেননি রজনীকান্ত

    • By admin admon
    • অক্টোবর ১৬, ২০২৬
    • 9 views
    সুপারস্টার হয়েও বাস কন্ডাক্টরের জীবন ভোলেননি রজনীকান্ত