নবম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে নতুন নির্দেশনা

image_pdfSaveimage_print

শিক্ষা ডেস্কঃ ২০২৮ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক নবম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের নতুন সময়সীমা নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

শনিবার জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত ২০২৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বাদ পড়া রেজিস্ট্রেশন কার্যক্রম ১৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সম্পন্ন করা যাবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজের জন্য এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

সময়সীমার মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে এর দায়ভার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

এ ছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে ছাড়পত্রের (টিসি) মাধ্যমে এসে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

  • Related Posts

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ইসলামের অর্থনৈতিক দর্শন

    ইসলামিক ডেস্কঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আজ সাধারণ মানুষের জীবন-সংগ্রামের এক কঠিন বাস্তবতা। আয় সীমিত, অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রমবর্ধমান। এই বৈপরীত্যে নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী পরিবার ও নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত শ্রেণি…

    শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। ছুটির তালিকা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যালেন্ডার অনুযায়ী এই ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাংলাদেশে অবকাঠামো, লজিস্টিকস ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

    বাংলাদেশে অবকাঠামো, লজিস্টিকস ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

    সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান: বাজুস

    • By admin admon
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 5 views
    সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান: বাজুস

    রাজউকের জোন-৫/১-এ নকশা অনুমোদন নিয়ে ঘুষ দাবির অভিযোগ, ফাইল আটকে হয়রানির দাবি সেবাগ্রহীতাদের

    • By admin admon
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 42 views
    রাজউকের জোন-৫/১-এ নকশা অনুমোদন নিয়ে ঘুষ দাবির অভিযোগ, ফাইল আটকে হয়রানির দাবি সেবাগ্রহীতাদের

    টাকার বিনিময়ে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় করছেন চীনের পর্যটকেরা

    • By admin admon
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 10 views
    টাকার বিনিময়ে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় করছেন চীনের পর্যটকেরা

    পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী

    পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী

    মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড

    মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড