অনিরুদ্ধ-কাব্যের বিয়ের জল্পনায় সিলমোহর, কবে বসবে আসর?

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র ও আইপিএলের ক্রিকেট দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারান। দুই পরিবারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগেই সেই খবর প্রকাশ্যে আনলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আগামী নভেম্বরে তাদের বিয়ের আয়োজন হতে পারে। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ ও স্থান আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাদের বিয়ের সংবর্ধনা আগামী ২১ নভেম্বর ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংবর্ধনার তারিখ জানান। তিনি লেখেন, সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান ও তার স্ত্রী কাভেরি মারান হায়দরাবাদের জুবিলি হিলসে তার বাসভবনে গিয়ে মেয়ের বিয়ের সংবর্ধনায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর পোস্টে অনিরুদ্ধ ও কাব্য সংবর্ধনার কথা প্রকাশ্যে আসার পর তাদের বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে অনিরুদ্ধ ও কাব্য নিজেরা এখনো বিয়ের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানাননি।

অনিরুদ্ধ ও কাব্যকে ঘিরে বিয়ের গুঞ্জন অবশ্য নতুন নয়। ২০২৫ সালে প্রথম তাদের বিয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়। গত বছরের জুনে বিয়ের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অনিরুদ্ধ। সে সময় তিনি হাস্যরসের ছলে ভক্তদের গুজব না ছড়ানোর অনুরোধ জানান।

পরে চলতি বছরের জুনে অনিরুদ্ধের কাকা ও অভিনেতা ওয়াই জি মহেন্দ্র এক সাক্ষাৎকারে তাদের বিয়ের জল্পনায় নতুন করে ইন্ধন দেন। তার বক্তব্যে বিয়ের আয়োজন নিয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

অনিরুদ্ধ রবিচন্দ্র দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক। ‘লিও’, ‘ইন্ডিয়ান ২’, ‘ভেত্তাইয়ান’, ‘বিদামুয়ার্চি’ ও ‘কুলি’র মতো আলোচিত চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন তিনি। তার সুর ও গান তরুণ শ্রোতাদের মধ্যে বিশেষ জনপ্রিয়।

অন্যদিকে, কাব্য মারান সান গোষ্ঠীর চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে। তিনি সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল সানরাইজার্স হায়দরাবাদের মালিক হিসেবেও পরিচিত তিনি।

দীর্ঘদিনের গুঞ্জনের পর এবার কাব্যের পরিবারের পক্ষ থেকে সংবর্ধনার আমন্ত্রণের খবর প্রকাশ্যে এসেছে। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় তাদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

  • Related Posts

    এবার ‘দ্য কিং’ সিনেমায়

    বিনোদন ডেস্কঃ আবারও চলচ্চিত্রের গানে জুটি বাঁধলেন সংগীতশিল্পী বালাম ও কোনাল। নতুন এই গানের শিরোনাম ‘তুমি আমার প্রেম’। ‘দ্য কিং’ নামের চলচ্চিত্রের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন তাঁরা। গত বুধবার রাতে…

    গম্ভীর-আল্লু অর্জুনের পর হাইকোর্টের দ্বারস্থ বলিউড অভিনেত্রী

    বিনোদন ডেস্ক : ত্রী কৃতি স্যানন তার ব্যক্তিত্ব ও প্রচারের অধিকার রক্ষার নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।তার নাম, ছবি, অবয়ব এবং অন্যান্য পরিচিতি-সূচক বৈশিষ্ট্যের অননুমোদিত ব্যবহারের অভিযোগ তুলে তিনি এই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাংলাদেশে অবকাঠামো, লজিস্টিকস ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

    বাংলাদেশে অবকাঠামো, লজিস্টিকস ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

    সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান: বাজুস

    • By admin admon
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 5 views
    সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান: বাজুস

    রাজউকের জোন-৫/১-এ নকশা অনুমোদন নিয়ে ঘুষ দাবির অভিযোগ, ফাইল আটকে হয়রানির দাবি সেবাগ্রহীতাদের

    • By admin admon
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 42 views
    রাজউকের জোন-৫/১-এ নকশা অনুমোদন নিয়ে ঘুষ দাবির অভিযোগ, ফাইল আটকে হয়রানির দাবি সেবাগ্রহীতাদের

    টাকার বিনিময়ে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় করছেন চীনের পর্যটকেরা

    • By admin admon
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 10 views
    টাকার বিনিময়ে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় করছেন চীনের পর্যটকেরা

    পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী

    পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী

    মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড

    মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড