পেশাজীবী দলের ঢাকা উত্তর কমিটির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়

image_pdfSaveimage_print

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল ঢাকা মহানগর উত্তর-এর নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর মতিঝিলে এনআরবিসি টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও মুখপাত্র এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর উত্তর কমিটির পক্ষে সভাপতি ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রবিউল আওয়াল বিপ্লবসহ অন্য নেতারা অংশ নেন।

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত উত্তর কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এ সময় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং দলীয় কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশার প্রজননস্থল ধ্বংসে এলাকাভিত্তিক উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর কমিটির সকল সদস্যদের এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম, মশার প্রজননস্থল নির্মূলের উদ্যোগ এবং নাগরিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের তাগিদ দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় নবগঠিত কমিটির নেতারা সংগঠনকে শক্তিশালী করা এবং জনসম্পৃক্ত কার্যক্রম বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

  • Related Posts

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

    জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রবিবার (১৮…

    সংরক্ষিত শূন্য নারী আসন: ১২টা পর্যন্ত বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি

    বিশেষ প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। বেলা ১২টা পর্যন্ত ২১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে দলীয় সূত্রে জানা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাংলাদেশে অবকাঠামো, লজিস্টিকস ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

    বাংলাদেশে অবকাঠামো, লজিস্টিকস ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

    সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান: বাজুস

    • By admin admon
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 5 views
    সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান: বাজুস

    রাজউকের জোন-৫/১-এ নকশা অনুমোদন নিয়ে ঘুষ দাবির অভিযোগ, ফাইল আটকে হয়রানির দাবি সেবাগ্রহীতাদের

    • By admin admon
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 42 views
    রাজউকের জোন-৫/১-এ নকশা অনুমোদন নিয়ে ঘুষ দাবির অভিযোগ, ফাইল আটকে হয়রানির দাবি সেবাগ্রহীতাদের

    টাকার বিনিময়ে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় করছেন চীনের পর্যটকেরা

    • By admin admon
    • অক্টোবর ১৮, ২০২৬
    • 10 views
    টাকার বিনিময়ে টাইফুনের অভিজ্ঞতা নিতে ভিড় করছেন চীনের পর্যটকেরা

    পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী

    পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী

    মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড

    মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড