মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থন বেড়ে ৩২ শতাংশে

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন সামান্য বেড়ে ৩২ শতাংশে দাঁড়িয়েছে। তবে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে দলীয় লড়াইয়ে ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন। সোমবার প্রকাশিত রয়টার্স/ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

পাঁচ দিন ধরে পরিচালিত দেশব্যাপী জরিপে নিবন্ধিত ভোটারদের মধ্যে কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের সমর্থন করেছেন ৪৭ শতাংশ, আর রিপাবলিকানদের ৩৬ শতাংশ। অর্থাৎ ডেমোক্র্যাটরা ১১ শতাংশ পয়েন্টে এগিয়ে। সিদ্ধান্তহীন ভোটারদের পছন্দ বিবেচনায় নিলে ব্যবধান কমে ৯ শতাংশ পয়েন্টে দাঁড়ায় ডেমোক্র্যাটদের ৫০ শতাংশ এবং রিপাবলিকানদের ৪১ শতাংশ সমর্থন।

নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার চেষ্টা করছেন। দুই কক্ষের যেকোনো একটির নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছরে তার নীতিগত কর্মসূচি বাস্তবায়ন জটিল হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে ডেমোক্র্যাটদের সম্ভাবনা ভালো হলেও সিনেটে জয় পাওয়া তাদের জন্য তুলনামূলক কঠিন।

জরিপে জীবনযাত্রার ব্যয় নিয়েও অসন্তোষের চিত্র উঠে এসেছে। ৭৩ শতাংশ ভোটার মনে করেন, জীবনযাত্রার ব্যয় ভুল দিকে এগোচ্ছে। অর্থনীতি পরিচালনায় ডেমোক্র্যাটদের ওপর আস্থা প্রকাশ করেছেন ৩৭ শতাংশ ভোটার, যেখানে রিপাবলিকানদের পক্ষে রয়েছেন ৩৩ শতাংশ।

এ ছাড়া, মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে ডেমোক্র্যাটদের মধ্যে আগ্রহ তুলনামূলক বেশি। দলটির ৪৬ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা নির্বাচনে ভোট দিতে খুবই উৎসাহী। রিপাবলিকানদের মধ্যে একই মনোভাবের কথা বলেছেন ৩০ শতাংশ।

অনলাইনে পরিচালিত এ জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৬৭৯ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১ হাজার ২৮০ জন। জরিপে সব প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে ত্রুটির সীমা ২ শতাংশ পয়েন্ট এবং নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ৩ শতাংশ পয়েন্ট।

  • Related Posts

    মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের রিপোর্ট গ্রহণযোগ্য নয়

    আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী শনিবার (৩১ অক্টোবর) থেকে শুরু হবে। সরকার অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এ পরীক্ষা করাতে হবে। নির্ধারিত সময়ের আগে করা কোনো…

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

    আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। পেন্টাগনের পাওয়া নতুন তথ্যের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধের ব্যয় গত জুলাইয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দেওয়া হিসাবের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিআরটিএ উত্তরা মেট্রো-৩: ঘুষ দাবির অভিযোগে প্রশ্নের মুখে সেবা কার্যক্রম, নিরপেক্ষ তদন্তের দাবি

    বিআরটিএ উত্তরা মেট্রো-৩: ঘুষ দাবির অভিযোগে প্রশ্নের মুখে সেবা কার্যক্রম, নিরপেক্ষ তদন্তের দাবি

    চাকরির আয়ের সঙ্গে সম্পদের হিসাব মেলে না, সাবেক সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

    • By admin admon
    • অক্টোবর ২৮, ২০২৬
    • 8 views
    চাকরির আয়ের সঙ্গে সম্পদের হিসাব মেলে না, সাবেক সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

    লোহাগড়ায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ বড় ভাই ও ভাবীর বিরুদ্ধে!

    লোহাগড়ায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ বড় ভাই ও ভাবীর বিরুদ্ধে!

    বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী

    বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী

    মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের রিপোর্ট গ্রহণযোগ্য নয়

    • By admin admon
    • অক্টোবর ২৮, ২০২৬
    • 11 views