ময়মনসিংহে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষে নিহত ২

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। নিহত দুজনই পিকআপের যাত্রী ছিলেন।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কানারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, পিকআপটি কানারামপুর থেকে ত্রিশালের দিকে যাচ্ছিল। অন্যদিকে ড্রাম ট্রাকটি ত্রিশাল থেকে কানারামপুরের দিকে আসছিল। পথে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপের দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। এসময় আরও ৭ থেকে ৮ জন আহত হন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • Related Posts

    জীবননগর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে নিয়ে গেল বিএসএফ

    ডেস্ক নিউজ : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকায় মনিরুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি যুবককে গুলি ও রাবার বুলেট ছুড়ে আহত অবস্থায় ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনার…

    টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআর

    ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সময় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সেনাসদস্য আহত হয়েছেন। অভিযানে চক্রটির জিম্মিদশা থেকে ৫৭ জনকে জীবিত উদ্ধার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ময়মনসিংহে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষে নিহত ২

    • By Sara
    • নভেম্বর ৭, ২০২৬
    • 3 views
    ময়মনসিংহে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষে নিহত ২

    পলাতক হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী

    • By Sara
    • নভেম্বর ৭, ২০২৬
    • 5 views
    পলাতক হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী

    পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুকধারীর গু’লিতে নিহত ৫, আহত ১০

    • By Sara
    • নভেম্বর ৭, ২০২৬
    • 11 views
    পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুকধারীর গু’লিতে নিহত ৫, আহত ১০

    শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

    • By Sara
    • নভেম্বর ৭, ২০২৬
    • 11 views
    শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

    শহীদ জিয়া স্মৃতি সংসদের- কেন্দ্রীয় নির্বাহী কমিটির, সভাপতি- রেজাউল কবীর দিপু ও সাধারণ সম্পাদক -মোঃ শিহাব উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ব্যাপী গতিশীল হচ্ছে সংগঠন-

    শহীদ জিয়া স্মৃতি সংসদের- কেন্দ্রীয় নির্বাহী কমিটির, সভাপতি- রেজাউল কবীর দিপু ও সাধারণ সম্পাদক -মোঃ শিহাব উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ব্যাপী গতিশীল হচ্ছে সংগঠন-

    এক দশকের পর সেই সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা

    • By Sara
    • নভেম্বর ৭, ২০২৬
    • 7 views
    এক দশকের পর সেই সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা