তিন দিনের সফরে ঢাকায় ডাচেস অব এডিনবার্গ, সাক্ষাৎ করবেন জুবাইদা রহমানের সঙ্গে

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ সোমবার (৯ নভেম্বর) থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ডাচেস অব এডিনবার্গ। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে এ সফরে এসেছেন তিনি।

সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন সোফি। বৈঠকে নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার অংশীদারত্বের শক্তি ও ব্যাপ্তি তুলে ধরে, এমন বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত সহায়তা কার্যক্রমও পরিদর্শন করবেন।

সফরের অংশ হিসেবে কক্সবাজারে যাবেন ডাচেস অব এডিনবার্গ। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন। পাশাপাশি বাস্তুচ্যুতির শিকার নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন তিনি।

এ সময় শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে সহনশীলতা ও নেতৃত্বের বিকাশ, পুনর্বাসন, সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সেবা কার্যক্রম সম্পর্কেও অবহিত হবেন সোফি। বাস্তুচ্যুতির মধ্যেও নারী ও শিশুরা কীভাবে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পাচ্ছে, তা দেখবেন তিনি।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক জোরদার, মানবিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার অংশ হিসেবে আন্তর্জাতিক সফর চালিয়ে যাচ্ছেন ডাচেস অব এডিনবার্গ। বাংলাদেশ সফরও তার এ কর্মসূচির অংশ।

এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন ডাচেস অব এডিনবার্গ সোফি।

  • Related Posts

    নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত

    আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইয়াশার পার্টির এই নেতাকে এখন জোট সরকার গঠনের দিকে এগোতে হচ্ছে। আর সম্ভাব্য সেই…

    ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

    ডেস্ক নিউজঃ দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে ওই সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করে ‘গ্রাম পুলিশ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জেদ্দায় শুরু ষষ্ঠ হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

    জেদ্দায় শুরু ষষ্ঠ হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

    নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 1 views
    নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত

    ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 9 views
    ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ

    তৈরি পোশাক খাতের বেতন বৃদ্ধি নিয়ে বৈঠকে মজুরি বোর্ড

    তৈরি পোশাক খাতের বেতন বৃদ্ধি নিয়ে বৈঠকে মজুরি বোর্ড

    তিন দিনের সফরে ঢাকায় ডাচেস অব এডিনবার্গ, সাক্ষাৎ করবেন জুবাইদা রহমানের সঙ্গে

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 10 views
    তিন দিনের সফরে ঢাকায় ডাচেস অব এডিনবার্গ, সাক্ষাৎ করবেন জুবাইদা রহমানের সঙ্গে

    নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 11 views
    নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স