দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

image_pdfSaveimage_print

আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা কমার আভাসও দিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ৫ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১১ মিনিটে।

  • Related Posts

    বৃষ্টির পর শীতের প্রকোপ বাড়ার আভাস, ডিসেম্বরে শৈত্যপ্রবাহ

    আবহাওয়া ডেস্কঃ হেমন্তের সকালে ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু, হালকা কুয়াশার চাদর আর মিষ্টি রোদের খেলা—প্রকৃতিজুড়ে এখন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শরতের বিদায়ের পর উত্তরের হিমেল বাতাস ধীরে ধীরে…

    আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

    আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলেও তথ্য দিয়েছে সংস্থাটি। আজ রোববার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পাইলিংয়ের বদলে বাঁশের বেড়া দিয়ে সড়ক নির্মাণ, সাতক্ষীরায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    • By admin admon
    • নভেম্বর ১০, ২০২৬
    • 5 views
    পাইলিংয়ের বদলে বাঁশের বেড়া দিয়ে সড়ক নির্মাণ, সাতক্ষীরায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

    • By admin admon
    • নভেম্বর ১০, ২০২৬
    • 5 views
    ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

    আজও তিন জেলার শিল্পাঞ্চলে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

    • By admin admon
    • নভেম্বর ১০, ২০২৬
    • 18 views
    আজও তিন জেলার শিল্পাঞ্চলে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

    কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

    • By admin admon
    • নভেম্বর ১০, ২০২৬
    • 7 views
    কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

    • By admin admon
    • নভেম্বর ১০, ২০২৬
    • 10 views
    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

    পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের, জানালেন নাটকীয়তার কারণও

    • By admin admon
    • নভেম্বর ১০, ২০২৬
    • 8 views
    পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের, জানালেন নাটকীয়তার কারণও