দুঃসময়ে বিএনপির পাশে ছিলেন উত্তরা পশ্চিম বিএনপির সাবেক সদস্য সচিব আজমুল হুদা মিঠু

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উত্তরা পশ্চিম থানার সাবেক সাবেক সদস্য সচিব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর উত্তরা থানা যুবদলের সাবেক সভাপতি আজমল হুদা মিঠুর বিরুদ্ধে দলের অভ্যন্তরে থাকা একটি কুচক্রী মহলের মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। তারা বলেছেন, দলের প্রতি মিঠুর সীমাহীন ত্যাগ ও অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না।

স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, আজমল হুদা মিঠু দীর্ঘকাল ধরে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সদস্য সচিব এবং বৃহত্তর উত্তরা থানা যুবদলের সাবেক সভাপতি হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ১/১১ সরকারের সময় থেকে নিয়ে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদের সময় দলের কঠিন দুঃসময়ে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। জেল-জুলুম উপেক্ষা করে তিনি দলের আদর্শ ও শহীদ জিয়ার সৈনিক হিসেবে মাঠে সক্রিয় ছিলেন।

তবে সম্প্রতি দলের ভিতরে থাকা কতিপয় ব্যক্তি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে তাকে কোনঠাসা করার চেষ্টা করছেন। এই ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে উত্তরা বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা মন্তব্য করেছেন, “আজমল হুদা মিঠুর মতো ত্যাগী ও পরীক্ষিত নেতার রাজনৈতিক অতীত সোনালী অক্ষরে লেখা। মিথ্যাচার করে সাময়িকভাবে বিভ্রান্তি সৃষ্টি করা গেলেও, তার সেই সোনালী অতীতকে মুছে দেওয়া সম্ভব নয়।”

তারা আরও জানান, এই ধরনের অপপ্রচার দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি করছে এবং এই মুহূর্তে যখন নির্বাচনের দাবীতে সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার প্রয়োজন, তখন দলের অভ্যন্তরীণ কোন্দল উস্কে দেওয়া হচ্ছে। স্থানীয় বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা এই কুচক্রী মহলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং আজমল হুদা মিঠুর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। তারা দলের হাইকমান্ডের কাছে এই পরিস্থিতি নিরসনে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Share this news as a Photo Card

  • Related Posts

    আমাদের ডাটা হ্যাক করে নিয়েছিল পার্শ্ববর্তী দেশ, সুরক্ষায় নতুন আইন দরকার: রিজভী

    জাতীয় নিরাপত্তা, সাইবার চ্যালেঞ্জ মোকাবিলা ও পার্সোনাল ডাটা সুরক্ষায় নতুন কিছু আইন প্রণয়ন করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘প্রযুক্তির বিপ্লবে…

    গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতন হলেও থেমে নেই ফ্যাসিবাদী শক্তি; গোপনে নাশকতা করছে। আগুন লাগানো, বোমাবাজি করছে। রোববার (১৫ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা…

    One thought on “দুঃসময়ে বিএনপির পাশে ছিলেন উত্তরা পশ্চিম বিএনপির সাবেক সদস্য সচিব আজমুল হুদা মিঠু”

    1. It was a real excitement coming across your site last night.
      I got here today hoping to discover something new.
      I was not upset. Your ideas with new techniques on this
      subject matter were topical and an excellent help to my family.
      Thank you for leaving out time to write down these things and for
      sharing your notions.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 1 views
    ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট

    ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 3 views
    ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস

    আজ থেকে হজের নিবন্ধন শুরু

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 7 views
    আজ থেকে হজের নিবন্ধন শুরু

    মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরি

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 6 views
    মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরি

    নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 6 views
    নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

    স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 11 views
    স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল
    ০৩ ডিসেম্বর ২০২৫

    দুঃসময়ে বিএনপির পাশে ছিলেন উত্তরা পশ্চিম বিএনপির সাবেক সদস্য সচিব আজমুল হুদা মিঠু

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob