দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা শাহরুখ খানকে ঘিরে ভক্তদের উন্মাদনা বরাবরই চোখে পড়ার মতো। এবার দুবাইয়ে নিজের নামে নির্মিত বিলাসবহুল আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে নেচে দর্শকদের মাতিয়ে দিলেন এই অভিনেতা।

গত ১১ নভেম্বর দুবাইয়ের মেরিটাইম সিটিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’। শাহরুখের নাম অনুসারে নির্মিত ভবনটি একটি বিলাসবহুল আবাসন প্রকল্প। তবে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে অভিনেতার নাচ।

অনুষ্ঠানে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’ বাজতেই মঞ্চে নাচতে শুরু করেন তিনি। প্রিয় তারকার এমন মুহূর্ত দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত ভক্ত ও দর্শকেরা।

গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় গানটি। এতে তার সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটিতে দুই তারকার রসায়ন, প্রেমের আবহ ও সুর ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে।

তবে গানটিতে শুধু প্রেমের আবহই নয়, রয়েছে অ্যাকশন ও সহিংসতার ইঙ্গিতও। সিনেমার মূল গল্পের সঙ্গে যুক্ত একটি গোপন মিশনের আভাস পাওয়া যায় গানটিতে। বিদেশি লোকেশন, নাচের দৃশ্য এবং শাহরুখ-দীপিকার রসায়ন দর্শকদের মনে করিয়ে দিয়েছে তাদের অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার কথা।

গানটিতে শাহরুখের একটি সংলাপও বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি খুনি নই, প্রেমিক। আমার নিশানা আমার প্রেয়সী। আর সেই প্রেম কিসের, যা হৃদয় ভেদ করতে পারে না।’

শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    রহস্য-রোমাঞ্চে জয়া-শ্রাবন্তীর নতুন যাত্রা

    বিনোদন ডেস্কঃ প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। খুন, রহস্য আর সম্পর্কের জটিল সমীকরণ নিয়ে কলকাতার পরিচালক অর্জুন দত্তের নতুন সিনেমা ‘আরএসভিপি…

    গ্রিসে রাজকীয় বিয়ে সারলেন অনিরুদ্ধ-কাব্য, প্রকাশ্যে প্রথম ছবি

    বিনোদন ডেস্কঃ দক্ষিণী সংগীতজগতের জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্য মারান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ১১ নভেম্বর গ্রিসে জমকালো ও তারকাখচিত আয়োজনে বিয়ে করেছেন এই জুটি। বিয়ের পর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

    • By Sara
    • নভেম্বর ১২, ২০২৬
    • 10 views
    ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

    সৌদি আরবের বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের

    • By Sara
    • নভেম্বর ১২, ২০২৬
    • 10 views
    সৌদি আরবের বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের

    আমিরাতে পৃথক দুর্ঘটনায় ৩ ভারতীয়সহ নিহত ১৭, আহত ৩০

    • By Sara
    • নভেম্বর ১২, ২০২৬
    • 16 views
    আমিরাতে পৃথক দুর্ঘটনায় ৩ ভারতীয়সহ নিহত ১৭, আহত ৩০

    যশোরে আদালতপাড়াসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ

    • By Sara
    • নভেম্বর ১২, ২০২৬
    • 11 views
    যশোরে আদালতপাড়াসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ

    প্রযোজক ও অভিনেতা হিসেবে নতুন ইনিংস শুরু রোনালদোর

    • By Sara
    • নভেম্বর ১২, ২০২৬
    • 11 views
    প্রযোজক ও অভিনেতা হিসেবে নতুন ইনিংস শুরু রোনালদোর

    পাকিস্তানের কাছে হেরে ইমার্জিং ট্রফি শুরু বাংলাদেশের

    • By Sara
    • নভেম্বর ১২, ২০২৬
    • 12 views
    পাকিস্তানের কাছে হেরে ইমার্জিং ট্রফি শুরু বাংলাদেশের
    ১২ নভেম্বর ২০২৬

    দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob