শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান

image_pdfSaveimage_print

ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দলটিকে ঠেকানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ যদি এতই শক্তিশালী হতো, তাহলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হতো না।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে দেয়া বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

তিনি বলেন, ভারতে পালিয়ে গিয়েও দেশের মানুষকে এখনো কষ্ট দিচ্ছে ফ্যাসিস্ট হাসিনা। যদি আওয়ামী লীগ এতই শক্তিশালী হত তাহলে দেশ ছেড়ে পালিয়ে যেত না।

সম্মেলনে জুলাই সনদ নিয়ে বর্তমান সরকারকে প্রতারণার অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা বলেন , ফ্যাসিবাদ নামক ভাইরাসের অনেক লক্ষণ থাকলেও এ সরকারকে এখনই আমরা ফ্যাসিস্ট বলতে চাই না। তিনি বলেন, জাতির সামনে ওয়াদা দিয়ে তারা লঙ্ঘন করল, জুলাই সনদ না মেনে তারা প্রতারণা করল।

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন নিয়ে মাতামাতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, যারা জুলাইয়ে রক্ত দিয়েছে, তারা নতুন কাউকে ফ্যাসিবাদী হতে দেবে না।

বিরোধীদলীয় নেতা বলেন, শিক্ষাখাতে চরম ষড়যন্ত্র চলছে। সারাদেশের স্কুল কলেজের কমিটিতে সন্ত্রাসীদের দায়িত্ব দেয়া হচ্ছে। মেধাবী শিক্ষকদের উপেক্ষা করে দলবাজ শিক্ষকদের প্রাধান্য দেয়া হচ্ছে। জোর করে দলীয় লোকজনকে নিয়োগ দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াত আমির বলেন, সামনে স্থানীয় নির্বাচন, এই নির্বাচনে আমরা আর কোনো ভোট ডাকাত, দুর্নীতিবাজদের ছাড় দেব না। কোন অন্যায়ের কাছে মাথা নত করব না, কোন অন্যায় সহ্য করব না।

একই অনুষ্ঠানে বর্তমান সরকার তরুণদের চাঁদাবাজি, দখলদারিত্বের দিকে ঠেলে দিয়ে সংকট তৈরি করছে বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, চাঁদাবাজি, মাস্তানি, খুন, ধর্ষণ ইত্যাদি খারাপ কাজে সরকার তরুণদের সংকটের মধ্যে ফেলে দিচ্ছে।

জুলাই সনদের বাস্তবায়ন না করে সরকার আবার একদলীয় কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থার দিকে যাচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি। তিনি বলেন, যে সরকার দ্বিচারিতার সাথে জড়িত, তাদের দ্বারা জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়।

সংবাদমাধ্যম বিবিসি বাংলায় শেখ হাসিনাকে নিয়ে করা প্রতিবেদনের কথা উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টার নিয়ে যেতে হবে’ এ কথা ভারতের বলার কোন অধিকার নাই।

Share this news as a Photo Card

  • Related Posts

    সংবিধান সংস্কারে ১১ দলের পাল্টা কমিটি, আপত্তি বিএনপির

    সংবিধান সংস্কারে বিরোধী দলের সংসদ সদস্য, শীর্ষ নেতা ও সংবিধান বিশেষজ্ঞদের সমন্বয়ে ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি গঠন করতে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। তবে বিরোধী দলের এ…

    খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

    সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে তার জীবন,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, থাকতে পারে পুরুষ আসনও

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 17 views
    নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, থাকতে পারে পুরুষ আসনও

    তীব্র খাদ্যসংকট এড়াতে হরমুজ প্রণালিতে সার চলাচলের সুযোগ চায় জাতিসংঘ

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 19 views
    তীব্র খাদ্যসংকট এড়াতে হরমুজ প্রণালিতে সার চলাচলের সুযোগ চায় জাতিসংঘ

    হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে হাসপাতালে রোগীর চাপ

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 19 views
    হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে হাসপাতালে রোগীর চাপ

    ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 18 views
    ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

    সেমিতে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 14 views
    সেমিতে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান

    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 13 views
    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি
    ১৪ নভেম্বর ২০২৬

    শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob