ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষককে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ ম্যাচের যোগ করা সময়ে মাঠের প্রায় হাফলাইনে এসে দলকে বিপদ থেকে মুক্ত করেন হেসুস ওনো। তবে বিপদমুক্ত করার সময় যে ঘটনার সাক্ষী হলেন তা হয়তো কোনো দিনও ভুলবেন না এফসি অ্যান্ডোরার গোলরক্ষক। ম্যাচের শেষ মুহূর্তে তার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন টেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল।

পরদিনই না ফেরার দেশে পাড়ি জমান মিগুয়েল। ৩০ বছর বয়সী ফরোয়ার্ডের এমন বিদায় কল্পনাও করার কথা নয় ওনোর। সেই ঘটনার জেরে এবার ১২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এফসি আন্দোরার গোলরক্ষক। গতকাল শুক্রবার এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

শৃঙ্খলা কমিটির বিবৃতিতে বলা হয়, রেফারির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বল খেলার মধ্যে থাকা অবস্থায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করে পা দিয়ে প্রতিপক্ষের বুকে আঘাত করায় ওনোনোকে বহিষ্কার করা হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার মর্মান্তিক পরিণতি, অর্থাৎ হেসুস দে মিগেলের মৃত্যু সবারই জানা। আচরণের ধরন ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ শাস্তি হিসেবে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা যুক্তিসংগত।

এদিকে গত সপ্তাহে স্পেনের পুলিশ সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, আদালতের তত্ত্বাবধানে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

দে মিগেলের মৃত্যুর পর শোক প্রকাশ করে ওনোনো বলেছিলেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি। ক্লাব আন্দোরার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর মধ্য দিয়ে যাচ্ছি। কী ঘটেছে, তা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন। এ নিয়ে কথা বলার ভাষাও খুঁজে পাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘হেসুসের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত। তার কথা, তার পরিবার এবং যারা তাকে ভালোবাসতেন, তাদের কথা ভাবছি। আমি জানি, এ ঘটনায় অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। যা-ই আসুক, সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে তা মোকাবিলা করব। তবে এই মুহূর্তে হেসুস ও আমাদের সবার কষ্ট ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। শান্তিতে ঘুমাও, হেসুস।’

দে মিগেলের মৃত্যুর পর চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকান কাপ অব নেশন্সের বাছাইপর্বের ম্যাচের জন্য নিরক্ষীয় গিনির দল থেকেও নিজের নাম প্রত্যাহার করে নেন ২৫ বছর বয়সী ওনোনো।

বৃহস্পতিবার এফসি আন্দোরার কোচ কার্লেস মানসো জানান, কবে এবং কখন আবার ফুটবলে ফিরবেন, সেই সিদ্ধান্ত নেবেন ওনোনো নিজেই। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য গোলরক্ষককে প্রয়োজনীয় সময় ও সুযোগ দেবে ক্লাব।

গত শনিবার টেনেরিফের স্টেডিয়ামে দে মিগেলের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন ক্লাবটির সমর্থক ও খেলোয়াড়েরা। গত বৃহস্পতিবার তার জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০০ মানুষ অংশ নেন। তাদের মধ্যে ছিলেন স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

Share this news as a Photo Card

  • Related Posts

    ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

    ক্রীড়া ডেস্ক : ম্যাচের মাত্র পাঁচ মিনিট ছিল, তখনো গোলশূন্য সমতায় বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচ গড়াচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে। কিন্তু ৮৫ মিনিটে আব্দুল সামাদের দুর্দান্ত এক শটে ভেঙে গেল বাংলাদেশের…

    সেমিতে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান

    ক্রীড়া ডেস্ক : এবারের সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমি ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও জালে দেখা পায়নি কোনো দলই। গোল না পেলেও ম্যাচে বলের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, থাকতে পারে পুরুষ আসনও

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 16 views
    নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, থাকতে পারে পুরুষ আসনও

    তীব্র খাদ্যসংকট এড়াতে হরমুজ প্রণালিতে সার চলাচলের সুযোগ চায় জাতিসংঘ

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 18 views
    তীব্র খাদ্যসংকট এড়াতে হরমুজ প্রণালিতে সার চলাচলের সুযোগ চায় জাতিসংঘ

    হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে হাসপাতালে রোগীর চাপ

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 18 views
    হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে হাসপাতালে রোগীর চাপ

    ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 18 views
    ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

    সেমিতে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 14 views
    সেমিতে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান

    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 12 views
    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি
    ১৪ নভেম্বর ২০২৬

    ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষককে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob