দেবের নতুন নায়িকা হচ্ছেন সোহিনী? টলিপাড়ায় গুঞ্জন

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ পর্দায় নতুন জুটি বাঁধতে চলেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব ও অভিনেত্রী সোহিনী গুহ রায়? সম্প্রতি দীপাবলি উদ্‌যাপনে দেবের সঙ্গে সোহিনীর ছবি প্রকাশ্যে আসতেই এমন গুঞ্জন ছড়িয়েছে। তাহলে কি দেবের আগামী ছবি ‘টনিক ২’-তে দেখা যাবে সোহিনীকে? বিষয়টি নিয়ে এখন সরগরম টালিউড।

পুজোয় মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘দেশু ৭’। ছবির প্রচার শেষ করে মুক্তির কয়েক দিন পরই নরওয়ে ঘুরতে গিয়েছিলেন অভিনেতা। সেখানকার আকাশে মেরুজ্যোতির অপরূপ দৃশ্যের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। দেশে ফিরে যোগ দেন ছবিটির বিশেষ প্রদর্শনীতে।

সেদিন নিজের আগামী কাজ নিয়েও কথা বলেন দেব। জানান, তার পরবর্তী ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচারের পরিকল্পনা চলছে। বরাবরের মতো এবারও প্রচারে থাকবে নানা চমক। এরপরই ‘টনিক ২’ ছবির প্রস্তুতি শুরু করবেন তিনি।

এর মধ্যেই দীপাবলি উদ্‌যাপনে দেবের সঙ্গে দেখা যায় অভিনেত্রী সোহিনী গুহ রায়কে। একসঙ্গে বাজি পোড়ানোর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সোহিনী। সেই ছবি সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠেছে, তবে কি দেবের নতুন ছবির নায়িকা হতে চলেছেন তিনি?

সম্প্রতি ‘মৃগয়া ১.৫’ ছবির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন সোহিনী। ছবিটি ইতিমধ্যে জি ফাইভে মুক্তি পেয়েছে। এতে ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

অনুষ্ঠানে দেবের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন এবং নতুন ছবিতে কাজের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সোহিনী বলেন, তারা একসঙ্গে দীপাবলি উদ্‌যাপন করেছেন এবং সেই মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন। তবে এর অর্থ এই নয় যে তারা একসঙ্গে কোনো ছবিতে কাজ করছেন।

তবে সম্ভাবনার দরজাও বন্ধ করেননি অভিনেত্রী। সোহিনীর কথায়, একসঙ্গে কাজ হতেও পারে, আবার না-ও হতে পারে। সময়ই সব প্রশ্নের উত্তর দেবে। তিনি জানান, দেব সবার পছন্দের তারকা, দেখা যাক কী হয়। দেবের বিপরীতে অভিনয়ের সুযোগ পেলে তিনি ভীষণ উচ্ছ্বসিত হবো।

সোহিনীর এমন মন্তব্যে নতুন জল্পনা আরও জোরালো হয়েছে। যদিও দেব কিংবা ছবির নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। শোনা যাচ্ছে, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচার ও মুক্তির কাজ শেষ করেই নতুন ছবির প্রস্তুতিতে মন দেবেন দেব। জন্মদিনের ছুটি কাটিয়ে নতুন বছরে শুরু হতে পারে ‘টনিক ২’-এর শুটিং।

Share this news as a Photo Card

  • Related Posts

    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি

    বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের বাড়িতে এক অদ্ভুত ও অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী শ্রুতি হাসান। তাঁর বাড়িতে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন নাকি নিজে থেকেই জায়গা বদলাত! বিষয়টি নিয়ে…

    নতুন বিতর্কে কঙ্গনা

    বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গান্ধী পরিবারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, থাকতে পারে পুরুষ আসনও

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 16 views
    নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, থাকতে পারে পুরুষ আসনও

    তীব্র খাদ্যসংকট এড়াতে হরমুজ প্রণালিতে সার চলাচলের সুযোগ চায় জাতিসংঘ

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 18 views
    তীব্র খাদ্যসংকট এড়াতে হরমুজ প্রণালিতে সার চলাচলের সুযোগ চায় জাতিসংঘ

    হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে হাসপাতালে রোগীর চাপ

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 18 views
    হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে হাসপাতালে রোগীর চাপ

    ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 18 views
    ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

    সেমিতে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 14 views
    সেমিতে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান

    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 12 views
    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি
    ১৪ নভেম্বর ২০২৬

    দেবের নতুন নায়িকা হচ্ছেন সোহিনী? টলিপাড়ায় গুঞ্জন

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob