‘কথা বলতে বলতে ভাইকে হাসপাতালে নিলাম, হারিয়ে ফেলব কল্পনাও করিনি’

image_pdfSaveimage_print

ডেঙ্গু ডেস্কঃ ‘ভাইয়ের জ্বর হয়েছিল। বুধবার কথা বলতে বলতেই ভাইকে হাসপাতালে নিয়ে গেলাম। কিন্তু বিকেলের দিকে ভাইয়ের শরীরটা বেশি খারাপ হয়ে গেল। এরপর রাতের মধ্যেই ভাইটা মারা গেল। এভাবে ভাইকে হারিয়ে ফেলব, আমরা কল্পনাও করিনি।’

কথাগুলো বলছিলেন আবদুল করিম। গত বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ভাই আবদুর রহিমের (৩০) মৃত্যু হয়েছে। আবদুর রহিম চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের ফকিরনির হাট এলাকার আবুল কালামের ছেলে। আবদুর রহিম পেশায় রাজমিস্ত্রি ও রংমিস্ত্রি ছিলেন। তাঁর সংসারে স্ত্রী ও চার বছর বয়সী ছেলে আবরার আর দেড় বছর বয়সী মেয়ে আদিবা রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে আবদুর রহিমের হালকা জ্বর আসে। পরে তিনি স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে খান। বুধবার দুপুরে জ্বর বেড়ে গেলে তাঁকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। ওই দিন বেলা ১১টার দিকে তাঁকে দাফন করা হয়।

ছোট্ট আবরার খুঁজছে বাবাকে

বাড়িতে আত্মীয়স্বজনের ভিড়। সবাই এসেছেন আবদুর রহিমকে শেষবারের মতো দেখতে, তাঁর মৃত্যুর শোক ভাগ করে নিতে। কিন্তু চার বছর বয়সী আবরার বুঝতে পারছে না, বাড়িতে এত মানুষ কেন। কখনো উঠানে যাচ্ছে, কখনো ঘরে ঢুকছে সে। এরই মধ্যে বারবার বাবা কোথায় জানতে চাচ্ছে সে।

বৃহস্পতিবার সকালে আবদুর রহিমের বাড়িতে গিয়ে দেখা যায় এ চিত্র। বাবার মৃত্যুর বিষয়টি বুঝতে না পারায় পরিবারের সদস্যরা আবরারকে সান্ত্বনা দিতে বলছেন, ‘তোমার বাবা বিদেশে গেছেন।’

রহিমের স্ত্রীর ভাই কলিম উল্লাহ বলেন, বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুসহ আটটি পরীক্ষা করানো হয়েছিল। এর মধ্যে শুধু আলট্রাসনোগ্রাফির রিপোর্ট পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার সকালে অন্য পরীক্ষাগুলোর রিপোর্ট পাওয়ার আগেই তাঁর ভগ্নিপতি মারা যান। পরে তাঁরা আর রিপোর্ট সংগ্রহ করেননি।

Share this news as a Photo Card

  • Related Posts

    চিকিৎসকদের পরিচিতি হবে সেবাদানে, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস

    চিকিৎসকদের রাজনৈতিকভাবে পরিচিত হওয়ার উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগের বিএমইউ সুপার হাসপাতালের কনফারেন্স হলে ‘জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস’ উপলক্ষে…

    রাজধানীর ঝুঁকিপূর্ণ ওয়ার্ড এখনও নিরাপদ হয়নি

    ডেস্ক নিউজঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গুর ঝুঁকিতে থাকা ওয়ার্ডগুলো এখনও নিরাপদ নয়। সঠিক সময়ে পদক্ষেপ নিতে না পারায় এ অবস্থা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ দাবি করছে ডেঙ্গু নিয়ন্ত্রণে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, থাকতে পারে পুরুষ আসনও

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 17 views
    নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, থাকতে পারে পুরুষ আসনও

    তীব্র খাদ্যসংকট এড়াতে হরমুজ প্রণালিতে সার চলাচলের সুযোগ চায় জাতিসংঘ

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 19 views
    তীব্র খাদ্যসংকট এড়াতে হরমুজ প্রণালিতে সার চলাচলের সুযোগ চায় জাতিসংঘ

    হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে হাসপাতালে রোগীর চাপ

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 19 views
    হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে হাসপাতালে রোগীর চাপ

    ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 18 views
    ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

    সেমিতে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 14 views
    সেমিতে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান

    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 13 views
    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি
    ১৪ নভেম্বর ২০২৬

    ‘কথা বলতে বলতে ভাইকে হাসপাতালে নিলাম, হারিয়ে ফেলব কল্পনাও করিনি’

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob