সাতসকালে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণ মারা গেছেন। এ ঘটনায় অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।

আজ রোববার ভোরে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত শাহরিয়ার রহমান শুভ্র ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেন ও মোর্শেদা আক্তার মিতার ছেলে। তিনি কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

বনানী থানার ডিউটি অফিসার এসআই আফরিন আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। আগুনে প্রায় সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    নতুন সবজির দাম বাড়তি, বেড়েছে ছোলার দামও

    ডেস্ক নিউজঃ রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও দামে স্বস্তি নেই। নতুন মৌসুমের সবজি বাজারে উঠলেও গত বছরের একই সময়ের তুলনায় দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। নতুন আলু,…

    মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০

    ডেস্ক নিউজ : খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল যুবক। তারা মহাখালীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মুঠোফোনের দুই বার্তায় ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর আলম

    • By admin admon
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 0 views
    মুঠোফোনের দুই বার্তায় ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর আলম

    সাতসকালে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের

    • By admin admon
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 5 views
    সাতসকালে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের

    চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

    • By admin admon
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 4 views
    চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

    • By admin admon
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 8 views
    প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

    গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

    • By admin admon
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 5 views
    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
    ১৫ নভেম্বর ২০২৬

    সাতসকালে কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob