স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ কেন স্লিপার বাস চলাচলের নীতিমালা না করার নিষ্ক্রিয়তাকে অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন নীতিমালা করার নির্দেশনা দেওয়া হবে না জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।

এর আগে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট বলেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাসের চলাচলে পারমিশন দিয়েছে সেই গুলো রাস্তায় চলাচল করবে। বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল তারা স্লিপার বাস সড়কে চালাতে চায়।

তিনি জানান, সড়ক পরিবহন আইন ২০১৮—এর ধারা ৪০-এ বলে দেওয়া রয়েছে যদি টেকনিক্যাল স্পেসিফিকেশন কেউ ভায়োলেশন করে, তাহলে সেটা সেকশন ৮৪ দ্বারা পানিশেবল অফেন্স। এর সর্বোচ্চ শাস্তি হলো ৩ বছর এবং ৩ লক্ষ টাকা জরিমানা। এছাড়া সেকশন ২৮, সড়ক পরিবহন আইনে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে—রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না। আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাসের চলাচলে পারমিশন দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে। আর স্লিপার বাস চালানোর তো পারমিশন নেই। হাইকোর্টও পারমিশন দেয়নি।

Share this news as a Photo Card

  • Related Posts

    আজ থেকে হজের নিবন্ধন শুরু

    ডেস্ক নিউজঃ সৌদি আরবের বাড়তি হজ কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায় ২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। আজ সোমবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী…

    নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

    ডেস্ক নিউজঃ দেশে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজ থেকে হজের নিবন্ধন শুরু

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 0 views
    আজ থেকে হজের নিবন্ধন শুরু

    মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরি

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 2 views
    মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরি

    নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 4 views
    নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

    স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 10 views
    স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

    ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 12 views
    ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি

    একের পর এক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, তবুও ঢাকায় গুরুত্বপূর্ণ পদে বহাল গণপূর্তের সাদ মোহাম্মদ আন্দালিব

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 22 views
    একের পর এক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, তবুও ঢাকায় গুরুত্বপূর্ণ পদে বহাল গণপূর্তের সাদ মোহাম্মদ আন্দালিব
    ১৬ নভেম্বর ২০২৬

    স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob