সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

image_pdfSaveimage_print

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্র বলছে, সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় সাঈদ খোকনের বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করার অনুমোদন দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সাঈদ খোকন। ওই বছরের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

উল্লেখ্য, ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন সাঈদ খোকন। পরের দফায় সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

Share this news as a Photo Card

  • Related Posts

    আমাদের ডাটা হ্যাক করে নিয়েছিল পার্শ্ববর্তী দেশ, সুরক্ষায় নতুন আইন দরকার: রিজভী

    জাতীয় নিরাপত্তা, সাইবার চ্যালেঞ্জ মোকাবিলা ও পার্সোনাল ডাটা সুরক্ষায় নতুন কিছু আইন প্রণয়ন করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘প্রযুক্তির বিপ্লবে…

    গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতন হলেও থেমে নেই ফ্যাসিবাদী শক্তি; গোপনে নাশকতা করছে। আগুন লাগানো, বোমাবাজি করছে। রোববার (১৫ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

    • By admin admon
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 10 views
    এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

    রামিসা ধর্ষণ ও হত্যা মামলা; সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

    • By admin admon
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 18 views
    রামিসা ধর্ষণ ও হত্যা মামলা; সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

    সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

    সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

    ৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী

    ৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী

    রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে আজ

    রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে আজ

    একের পর এক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, তবুও ঢাকায় গুরুত্বপূর্ণ পদে বহাল গণপূর্তের সাদ মোহাম্মদ আন্দালিব

    • By admin admon
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 19 views
    একের পর এক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, তবুও ঢাকায় গুরুত্বপূর্ণ পদে বহাল গণপূর্তের সাদ মোহাম্মদ আন্দালিব
    ১৭ নভেম্বর ২০২৬

    সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob