অস্ট্রেলিয়ায় ১২ বছর পর সেঞ্চুরি করে দাপট দেখালেন জো রুট

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো জো রুটের। অস্ট্রেলিয়ার মাটিতে ১২ বছর ও ৩০ প্রচেষ্টার অপেক্ষা শেষে প্রথমবারের মতো পেলেন কাঙ্ক্ষিত টেস্ট সেঞ্চুরি।

বৃহস্পতিবার গাব্বায় অনুষ্ঠিত দিবা-রাত্রির টেস্টে ১৮১ বল খেলে পৌঁছান তিন অঙ্কে। এটি তার টেস্ট ক্যারিয়ারের ৪০তম এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি।

এমন গুরুত্বপূর্ণ সেঞ্চুরি পেতে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সতীর্থ জ্যাক ক্রলি। যার সঙ্গে রুট গড়েছেন ১১৭ রানের গুরুত্বপূর্ণ জুটি।

পাঁচ ম্যাচের অ্যাশেজের এই সিরিজে রুটের ওপর ছিল অনেক চাপ। গত কয়েক বছর ধরে দুর্দান্ত ধারাবাহিকতায় রেকর্ডের পর রেকর্ড ভাঙছেন তিনি। আধুনিক যুগের অন্যতম সেরা টেস্ট ব্যাটার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি। তা যেন ভাগ্য এড়িয়ে চলছিল। ১৬টি টেস্ট খেলে একবারও তিন অঙ্কে না পৌঁছানো, রুটের মতো মানের ব্যাটারের জন্য ছিল কিছুটা হতাশাজনকও।

আগে ব্যাট করতে নেমে ৫ রানেই ২ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। সেই অবস্থায় ব্যাটিংয়ে নামতে হয়েছিল ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে। মিচেল স্টার্ক আবারও দুর্দান্ত শুরুর আঘাত হেনে ফেরান বেন ডাকেট ও অলি পোপকে শূন্য রানে। সেখান থেকে ক্রলিকে সঙ্গে নিয়ে ১১৭ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান রুট। ক্রলি যখন ৭৬ রানে আউট হয়ে যান, তারপরও রুট হ্যারি ব্রুক ও বেন স্টোকসকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন এবং একাই হয়ে ওঠেন ইংল্যান্ড ব্যাটিংয়ের স্তম্ভ।

অবশেষে, রুটের নামের পাশে যুক্ত হলো অস্ট্রেলিয়াতেও এক সেঞ্চুরি। আর সেই সঙ্গে ইতিহাসে আরেকটি রেকর্ডও। ১২ বছরের আক্ষেপ ঘুচিয়ে যে মাইলফলক তিনি স্পর্শ করলেন, তা নিঃসন্দেহে তার টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ অধ্যায়ের একটি হয়ে থাকবে।

Related Posts

পাকিস্তান সিরিজে নতুন ভূমিকায় লিটন দাস

ক্রীড়া ডেস্কঃ দীর্ঘ বিরতির পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আবারও দলে ফিরছেন লিটন দাস। তবে এবার ওপেনারের ভূমিকায় তাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। আসন্ন…

ইয়ামালের গোলে বার্সেলোনার জয়

ক্রীড়া ডেস্কঃ অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে কোপা দেল রে সেমিফাইনালে হারের পর লা লিগায় আবারও জয়ে ফিরেছে বার্সেলোনা। শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ সান মেমেসে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে কাতালান ক্লাবটি।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

‘শূন্য রিটার্ন’ দেখিয়ে কোটি কোটি টাকার ভ্যাট ফাঁকি, তদন্তে ৯৫৩ আমদানিকারক প্রতিষ্ঠান

  • By Reporter
  • মার্চ ১০, ২০২৬
  • 8 views
‘শূন্য রিটার্ন’ দেখিয়ে কোটি কোটি টাকার ভ্যাট ফাঁকি, তদন্তে ৯৫৩ আমদানিকারক প্রতিষ্ঠান

লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল গাঁজাসহ আটক ০২

  • By Reporter
  • মার্চ ১০, ২০২৬
  • 9 views
লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল গাঁজাসহ আটক ০২

ফ্যামিলি কার্ডের উদ্বোধনের দিনেই অ্যাকাউন্টে এসেছে টাকা

  • By Reporter
  • মার্চ ১০, ২০২৬
  • 8 views
ফ্যামিলি কার্ডের উদ্বোধনের দিনেই অ্যাকাউন্টে এসেছে টাকা

পূর্ব তেহরানে ভয়াবহ হামলা, নিহত ৪০

  • By Reporter
  • মার্চ ১০, ২০২৬
  • 13 views
পূর্ব তেহরানে ভয়াবহ হামলা, নিহত ৪০

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মেডিটেশনের’ নির্দেশনা

  • By Reporter
  • মার্চ ১০, ২০২৬
  • 6 views
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মেডিটেশনের’ নির্দেশনা

বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ

  • By Reporter
  • মার্চ ১০, ২০২৬
  • 6 views
বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ