মেসিবিহীন আর্জেন্টিনার গোলবন্যা, কোস্টারিকাকে ৭-০ ব্যবধানে হার

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্ক: লিওনেল মেসিকে ছাড়াই বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচে জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। বাকি গোলটি করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। মেসির অনুপস্থিতিতে তরুণদের নিয়ে গড়া আর্জেন্টিনার আক্রমণভাগ এদিন শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে ত্রাস সৃষ্টি করে।

ম্যাচের অষ্টম মিনিটেই এনজো ফার্নান্দেজের পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকো পাজ। এরপর ৩৫ মিনিটে আগুস্তিন জিয়াইয়ের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন পাজ।

প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে আবারও জালের দেখা পান আলভারেজ। তাঁর গোলে বিরতিতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল ধরে রাখে আলবিসেলেস্তেরা। বিরতির পরপরই গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ৭৭ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করে ব্যবধান ৬-০ করেন। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার বড় জয় পূর্ণ করেন মাস্তানতুয়োনো।

মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে তরুণদের ওপর আস্থা রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। সেই আস্থার প্রতিদান দিয়েছেন ২২ বছর বয়সী নিকো পাজ। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা এই মিডফিল্ডার বর্তমানে ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলছেন। জাতীয় দলের হয়ে তাঁর জোড়া গোল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যেও আশার সঞ্চার করেছে।

এই জয়ের মধ্য দিয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক মৌসুম শেষ করল আর্জেন্টিনা। মেসিকে ছাড়াই তরুণদের দাপটে বড় জয় তুলে নিয়ে বছর শেষ করল বিশ্বচ্যাম্পিয়নরা।

Share this news as a Photo Card

  • Related Posts

    শেষ ওভারের নাটকীয়তায় ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

    খেলাধুলা ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আর সেই লড়াই যদি শেষ ওভারে গিয়ে নিষ্পত্তি হয়, তাহলে রোমাঞ্চ ছড়িয়ে পড়ে আরও বেশি। ব্লাইন্ড এশিয়া কাপে তেমনই এক উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ…

    আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন বেথেল, আবারও অস্ত্রোপচার করাতে হবে হাঁটুতে

    খেলাধুলা ডেস্ক: হাঁটুর চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেলের। চোট পুরোপুরি সারিয়ে তুলতে আবারও অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। এ কারণে আসন্ন আইপিএল থেকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কাঠবাহী ট্রাক ছাড়তে ৪ লাখ টাকা ঘুষের অভিযোগ, ১০ দিনে এক হিসাবে ২৬ লাখ টাকার লেনদেন

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 35 views
    কাঠবাহী ট্রাক ছাড়তে ৪ লাখ টাকা ঘুষের অভিযোগ, ১০ দিনে এক হিসাবে ২৬ লাখ টাকার লেনদেন

    টেন্ডার জটিলতায় বন্ধ স্মার্ট লাইসেন্স ছাপানো, অপেক্ষায় ২০ লাখ গ্রাহক

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 14 views
    টেন্ডার জটিলতায় বন্ধ স্মার্ট লাইসেন্স ছাপানো, অপেক্ষায় ২০ লাখ গ্রাহক

    সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 12 views
    সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

    প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 15 views
    প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

    নারায়ণগঞ্জে হামলার ভিডিও করায় গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা

    • By Moon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 14 views
    নারায়ণগঞ্জে হামলার ভিডিও করায় গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা

    কে হচ্ছেন পরবর্তী ‘বন্ড গার্ল’? আলোচনায় আলেকজান্দ্রা ড্যাডারিওসহ একাধিক অভিনেত্রী

    • By Moon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 14 views
    কে হচ্ছেন পরবর্তী ‘বন্ড গার্ল’? আলোচনায় আলেকজান্দ্রা ড্যাডারিওসহ একাধিক অভিনেত্রী
    ১৮ নভেম্বর ২০২৬

    মেসিবিহীন আর্জেন্টিনার গোলবন্যা, কোস্টারিকাকে ৭-০ ব্যবধানে হার

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob