রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি ‘এএন-১২’ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এর আগে গণমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে মৃতের সংখ্যা ১৭ বলে উল্লেখ করা হয়েছিল।

এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি নির্ধারিত ফ্লাইটে থাকাকালীন কেমেরোভো অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়। মন্ত্রণালয় বলেছে, ‘ক্রুসহ বিমানটিতে ১৯ জন আরোহী ছিলেন। তাদের সবাই প্রাণ হারিয়েছেন।’

প্রাথমিক তদন্তের ফলাফলের বরাতে মন্ত্রণালয় জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়া জানিয়েছে, আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। একজন প্রত্যক্ষদর্শীর বিবরণের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে আগুন ধরে গিয়েছিল এবং এরপর সেটি দ্রুত নিচে নেমে এসে মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।

কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিউক টেলিগ্রামে জানিয়েছেন যে অঞ্চলটির ইয়াগুনোভো জেলায় একটি ‘বিমান দুর্ঘটনা’ ঘটেছে এবং তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পরে এক ভিডিও বার্তায় তিনি জানান, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে যাচ্ছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

  • Related Posts

    নির্বাচনী ধাক্কার পর এশিয়া সফরে ডোনাল্ড ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের কাছে বড় ব্যবধানে ধাক্কা খাওয়ার পর নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে এবং দেশের অভ্যন্তরীণ চাপ থেকে দৃষ্টি সরাতে এশিয়া সফরে বের হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…

    দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

    আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুখ উখনা পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন। বিরোধী দলের পক্ষ থেকে তার ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) এ ঘোষণা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কাঠবাহী ট্রাক ছাড়তে ৪ লাখ টাকা ঘুষের অভিযোগ, ১০ দিনে এক হিসাবে ২৬ লাখ টাকার লেনদেন

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 35 views
    কাঠবাহী ট্রাক ছাড়তে ৪ লাখ টাকা ঘুষের অভিযোগ, ১০ দিনে এক হিসাবে ২৬ লাখ টাকার লেনদেন

    টেন্ডার জটিলতায় বন্ধ স্মার্ট লাইসেন্স ছাপানো, অপেক্ষায় ২০ লাখ গ্রাহক

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 14 views
    টেন্ডার জটিলতায় বন্ধ স্মার্ট লাইসেন্স ছাপানো, অপেক্ষায় ২০ লাখ গ্রাহক

    সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 12 views
    সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

    প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 15 views
    প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

    নারায়ণগঞ্জে হামলার ভিডিও করায় গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা

    • By Moon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 14 views
    নারায়ণগঞ্জে হামলার ভিডিও করায় গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা

    কে হচ্ছেন পরবর্তী ‘বন্ড গার্ল’? আলোচনায় আলেকজান্দ্রা ড্যাডারিওসহ একাধিক অভিনেত্রী

    • By Moon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 14 views
    কে হচ্ছেন পরবর্তী ‘বন্ড গার্ল’? আলোচনায় আলেকজান্দ্রা ড্যাডারিওসহ একাধিক অভিনেত্রী
    ১৮ নভেম্বর ২০২৬

    রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob