মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।

আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে কার্যালয়টিতে ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কার্যালয়সংবলিত ভবনে প্রবেশের চেষ্টা করেন। তবে কাচের দরজা থাকায় তারা ভেতরে ঢুকতে পারেননি। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশও। ঘটনার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।

কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী বলেন, এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হামলার বিষয়ে তারা সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তারাও ওই ভবনে ছিলেন।

মামুন পাটোয়ারী জানান, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ ও শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। তারা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।

পুলিশকে খবর দেওয়া হলেও বেশ কিছু সময় পর পুলিশ ঘটনাস্থলে যায় বলে অভিযোগ করেন কার্যালয়ের দপ্তর সম্পাদক।

তার দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভবনের আশপাশের অন্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়েই বেশি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ভবনে থাকা মিল্টনের ছবিও ভাঙচুর করা হয়েছে।

সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর বিষয়টি হামলার পেছনে কারণ হতে পারে বলে মনে করছেন মামুন পাটোয়ারী। তিনি আরও বলেন, হামলার পর ভবনটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ‘সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছিল। সেখান থেকে দুয়েকটা ইট-পাটকেল মারতে পারে।’

এর আগে সকালে রাজধানীর কাফরুল এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে ওই পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৪ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে ওই কারখানাগুলোর শ্রমিকদের বের করে নিয়ে আসেন তারা। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট নিক্ষেপের ঘটনা ঘটে।

উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ‘বেশ কিছু শ্রমিক রাস্তায় নেমেছিলেন। ধাওয়া দিলে তারা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। একপর্যায়ে সেখান থেকেও তাদের সরিয়ে দেওয়া হয়।’

Share this news as a Photo Card

  • Related Posts

    সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

    ডেস্ক নিউজঃ রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন দেড় ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে ঘর হারিয়েছে শতাধিক পরিবার। আজ বুধবার সকালে ওই বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের…

    ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

    ডেস্ক নিউজঃ এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কাঠবাহী ট্রাক ছাড়তে ৪ লাখ টাকা ঘুষের অভিযোগ, ১০ দিনে এক হিসাবে ২৬ লাখ টাকার লেনদেন

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 35 views
    কাঠবাহী ট্রাক ছাড়তে ৪ লাখ টাকা ঘুষের অভিযোগ, ১০ দিনে এক হিসাবে ২৬ লাখ টাকার লেনদেন

    টেন্ডার জটিলতায় বন্ধ স্মার্ট লাইসেন্স ছাপানো, অপেক্ষায় ২০ লাখ গ্রাহক

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 14 views
    টেন্ডার জটিলতায় বন্ধ স্মার্ট লাইসেন্স ছাপানো, অপেক্ষায় ২০ লাখ গ্রাহক

    সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 11 views
    সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার

    প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

    • By admin admon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 14 views
    প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

    নারায়ণগঞ্জে হামলার ভিডিও করায় গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা

    • By Moon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 14 views
    নারায়ণগঞ্জে হামলার ভিডিও করায় গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা

    কে হচ্ছেন পরবর্তী ‘বন্ড গার্ল’? আলোচনায় আলেকজান্দ্রা ড্যাডারিওসহ একাধিক অভিনেত্রী

    • By Moon
    • নভেম্বর ১৮, ২০২৬
    • 13 views
    কে হচ্ছেন পরবর্তী ‘বন্ড গার্ল’? আলোচনায় আলেকজান্দ্রা ড্যাডারিওসহ একাধিক অভিনেত্রী
    ১৮ নভেম্বর ২০২৬

    মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob