দেশের চলমান পরিস্থিতিতে জুলাই আন্দোলনের পক্ষের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে এই সংলাপ। এরপর ধীরে ধীরে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
সংলাপের এই আহ্বানকে ইতিবাচক পদেক্ষপ হিসেবেই বিবেচনা করছে রাজনৈতিক নেতারা।
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্তে বৈঠকের পর সংলাপের এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে।
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতা বিষয়ে রাজনৈতিক ঐক্যের আলোচনা করতে বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্তে বৈঠকের পর সংলাপের এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে।
জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন, আওয়ামী লীগ ইস্যুতে ঐক্যের বিষয়ে তারা ইতিবাচক ও একমত। তবে, তাদের অন্তত দুটো প্রস্তাবনা থাকবে। এক গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদের বাস্তবায়ন।
কত সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন তা এখনো নিশ্চিত নয়। আজ রাতে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার।











