অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ অর্থ বিভাগের এক ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাধ্যতামূলক অবসর পাওয়া কর্মকর্তার নাম মো. রায়হানুল ইসলাম। তিনি অর্থ বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা (গ্রেড-১০) হিসেবে কর্মরত ছিলেন। সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন-৪ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১৯ নভেম্বর প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মো. রায়হানুল ইসলাম ২০২৬ সালের ৫ জানুয়ারি থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ৬০ দিন বা তার বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে ২০২৬ সালের ১ নম্বর বিভাগীয় মামলা করা হয়। গত ১৫ মার্চ অভিযোগনামা ও অভিযোগ বিবরণী তার কাছে এবং স্থায়ী ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়। নির্ধারিত সময়ে লিখিত জবাব না দেওয়ায় বিভাগীয় মামলাটি তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

তদন্ত কর্মকর্তা গত ১ জুলাই প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে রায়হানুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে মতামত দেওয়া হয়।

পরে তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে তাকে চাকরি থেকে বরখাস্ত করা বা অন্য কোনো গুরুদণ্ড দেওয়ার বিষয়ে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। গত ২৭ জুলাই এ নোটিশ জারি করা হয়। নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে তিনি জবাব দিলেও তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক বিবেচিত হয়নি।

এরপর বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কী ধরনের গুরুদণ্ড দেওয়া হবে, সে বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হয়। পিএসসি তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার পরামর্শ দেয়।

পিএসসির পরামর্শ এবং বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদন বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(খ) অনুযায়ী মো. রায়হানুল ইসলামকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

    ডেস্ক নিউজঃ বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সরোয়ার হোসেন…

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা

    ডেস্ক নিউজঃ মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা আনতে মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 6 views
    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 5 views
    রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

    টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার

    টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 13 views
    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা

    সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ শতাংশ

    • By admin admon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 14 views
    সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ শতাংশ

    স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮১

    • By Moon
    • নভেম্বর ২২, ২০২৬
    • 11 views
    স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮১
    ২২ নভেম্বর ২০২৬

    অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob