ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ দেশের আট জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

আজ বুধবার বিজিবির পক্ষ থেকে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।

Share this news as a Photo Card

  • Related Posts

    স্বর্ণের দাম কমল, ভরি কত?

    ডেস্ক নিউজঃ এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করেছে…

    পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন

    ডেস্ক নিউজঃ পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামোতে চারটি গ্রেডে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার থেকে ২১ হাজার ৫০০ টাকা পর্যন্ত।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আবারও যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা, ১৬ দল নিয়ে বদলাচ্ছে ফরম্যাট

    • By Sara
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 0 views
    আবারও যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা, ১৬ দল নিয়ে বদলাচ্ছে ফরম্যাট

    স্বর্ণের দাম কমল, ভরি কত?

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 1 views
    স্বর্ণের দাম কমল, ভরি কত?

    মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন মাহি

    • By Sara
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 4 views
    মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন মাহি

    পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 4 views
    পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন

    ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 5 views
    ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

    ৩০০ ফিটে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি: ডিএমপি

    ৩০০ ফিটে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি: ডিএমপি
    ২৫ নভেম্বর ২০২৬

    ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob