মুক্তির আগেই ভারতে পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ নেটফ্লিক্সে মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে পাকিস্তানি ওয়েব সিরিজ ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’। সিরিজটির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর ভারতে এটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেটফ্লিক্স ইন্ডিয়াকে চিঠি পাঠিয়েছে সংগঠনটি।

আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় তারকা ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, আহাদ রাজা মীর, ইকরা আজিজ, হানিয়া আমির ও হামজা আলী আব্বাসী। ২০২৩ সাল থেকে সিরিজটির নির্মাণকাজ চলছিল।

সম্প্রতি সিরিজটির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরই আপত্তি জানায় এআইসিডব্লিউএ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সিরিজটি যেন ভারতে মুক্তি না পায়, সে জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে।

সংগঠনটির বক্তব্য, ‘সন্ত্রাসবাদের কোনো উদ্‌যাপন হতে পারে না। সবার আগে দেশ।’ বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের কোনো সিরিজ, সিনেমা, গান, পডকাস্ট কিংবা অন্য কোনো বিনোদনমূলক বিষয়বস্তুর জায়গা ভারতীয় পর্দায় হওয়া উচিত নয়।

শুধু এই সিরিজ নিষিদ্ধের দাবিতেই থেমে থাকেনি সংগঠনটি। ভারতে পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্টের সম্প্রচার বন্ধে স্থায়ী ও কঠোর আইন প্রণয়নেরও দাবি জানিয়েছে তারা। পাশাপাশি আইন অমান্য করলে শাস্তির বিধান রাখার আহ্বান জানিয়েছে নেটফ্লিক্স ইন্ডিয়াসহ অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের প্রতি।

এআইসিডব্লিউএ-র দাবি, ২০২৫ সালের মে মাসে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ওটিটি প্ল্যাটফর্মসহ বিভিন্ন মাধ্যমকে পাকিস্তানি বিনোদন ও শিল্পসংক্রান্ত কনটেন্ট প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল। পুলওয়ামা হামলার পর থেকেই পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা ছিল। পরবর্তী সময়ে পেহেলগাম হামলার পর সেই অবস্থান আরও কঠোর হয় বলে দাবি সংগঠনটির।

Share this news as a Photo Card

  • Related Posts

    মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

    বিনোদন ডেস্কঃ বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরার খেতাব অর্জন করেছেন তিনি। নিজের দেশের মাটিতে এই জয় পেয়ে আনন্দে ভাসছেন…

    মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন মাহি

    বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সেরা ৩০-এ জায়গা পেলেন না তিনি। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয়েছে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 0 views
    মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

    মুক্তির আগেই ভারতে পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 2 views
    মুক্তির আগেই ভারতে পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি

    গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 4 views
    গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি

    সুদিনে আল্লাহকে স্মরণ করার গুরুত্ব

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 3 views
    সুদিনে আল্লাহকে স্মরণ করার গুরুত্ব

    ব্যালন ডি’অর ও কোপা ট্রফিতে মেসির ভোট পাওয়া ১১ ফুটবলারের তালিকা প্রকাশ

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 5 views
    ব্যালন ডি’অর ও কোপা ট্রফিতে মেসির ভোট পাওয়া ১১ ফুটবলারের তালিকা প্রকাশ

    ম্যানসিটির ছন্দপতনের কারণ বুঝতে পারছেন না হ্যালান্ড

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 5 views
    ম্যানসিটির ছন্দপতনের কারণ বুঝতে পারছেন না হ্যালান্ড
    ২৫ নভেম্বর ২০২৬

    মুক্তির আগেই ভারতে পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob