মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরার খেতাব অর্জন করেছেন তিনি। নিজের দেশের মাটিতে এই জয় পেয়ে আনন্দে ভাসছেন জেনিফার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে ১১৬ জন প্রতিযোগী অংশ নেন।

দীর্ঘ প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত সেরা পাঁচে জায়গা করে নেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধিরা।

চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস ও মঞ্চে উপস্থিতির মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরেন প্রতিযোগীরা। সব দিক বিবেচনায় বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। তাঁর মাথায় ওঠে এবারের আসরের মুকুট।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ হয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

Share this news as a Photo Card

  • Related Posts

    বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান

    বিনোদন ডেস্কঃ পৈতৃক নিবাস ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার বাদ মাগরিব রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে…

    আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

    বিনোদন ডেস্কঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ। বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। বুধবার বিকালে খবরটি নিশ্চিত করেছেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 4 views
    বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান

    ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিব

    ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিব

    আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 4 views
    আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

    দক্ষিণ আফ্রিকায় বিমানের সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে ভাবছে সরকার

    দক্ষিণ আফ্রিকায় বিমানের সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে ভাবছে সরকার

    মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 5 views
    মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

    মুক্তির আগেই ভারতে পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 5 views
    মুক্তির আগেই ভারতে পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি
    ২৫ নভেম্বর ২০২৬

    মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob