জাতীয় পতাকার মর্যাদাহানিতে লালমনিরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিস

image_pdfSaveimage_print

জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধিঃ বিজয়ের মাস ডিসেম্বর। গতকাল ছিল ৯ ডিসেম্বর-সরকারি পূর্ণ কর্মদিবস। অথচ লালমনিরহাট আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে গতকালও উত্তোলন করা হয়নি বাংলাদেশের জাতীয় পতাকা।

দুপুর ২টায় সরেজমিনে গেলে দেখা যায়, পতাকা উত্তোলনের স্ট্যান্ডটি ফাঁকা পড়ে আছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পরে ওই কার্যালয়ে দায়িত্বে থাকা আনসার সদস্য মোজাম্মেল নামের একজনকে দ্রুত পতাকা উত্তোলন করার চেষ্টা করতে দেখা যায়।

বাংলাদেশের ‘জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ (সংশোধিত-২০২৩)’ অনুযায়ী, সকল সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন করার নিয়ম আছে। তবে এ নিয়ম মানা হচ্ছে না আঞ্চলিক পাসপোর্ট অফিস লালমনিরহাটে।

স্থানীয়দের অভিযোগ, জাতীয় পতাকা শুধু কাগজে নয়, বাস্তবেও সম্মান পাওয়ার কথা।

অথচ আমাদের অফিসগুলোতেই এই অবহেলা দেখা যাচ্ছে। নতুন ভবন নির্মাণের পর থেকে পাসপোর্ট কার্যালয়ে নিয়মিত পতাকা না তোলার বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা।

পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের যুবক শফিউল্লাহ বলেন, লালমনিরহাটের সব সরকারি অফিসেই জাতীয় পতাকা উড়তে দেখি।

পাসপোর্ট অফিসে গত ১৫ দিনে দু’বার এসেছি কিন্তু পতাকা উত্তলিত অবস্থায় দেখিনি।

দেশের ৩০ লাখ শহীদের তাজা রক্তের বিনিময়ে পাওয়া লাল সবুজের পতাকা তুলতে সমস্যা কী তাদের..?

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী। তিনি বলেন, বিজয়ের মাসে পূর্ণ কর্মদিবসে পতাকা না তোলা দুঃখজনক। এটি অবহেলা নয়, বরং জাতীয় মর্যাদার প্রতি চরম অশ্রদ্ধা। এটি দায়িত্বহীনতা ছাড়া কিছুই নয়। সরকারের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা।

তবে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাহিদ নেওয়াজ ভিন্ন মত দিয়েছেন। তিনি বলেন, পতাকা উত্তোলন সরকার ঘোষিত দিবসগুলোতে বাধ্যতামূলক। সব দিন উত্তোলনের প্রয়োজন নেই। চাইলে টাঙাতে পারে, তবে প্রতিদিন টাঙানোর কোনো বাধ্যবাধকতা নেই।

স্থানীয়রা বলছেন, সরকারি দপ্তর হিসেবে জাতীয় পতাকা সম্মানের সঙ্গে উত্তোলন করা পাসপোর্ট কার্যালয়ের নৈতিক ও দায়িত্বশীল কর্তব্য। তারা দ্রুত বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন।

  • Related Posts

    বজ্রপাতে ময়মনসিংহে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২

    ডেস্ক নিউজ : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) সন্ধ্যার এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। নিহতরা…

    বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট

    ডেস্ক নিউজ : বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে লালমনিরহাটের হাতীবান্ধায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ছয়টার দিকে নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৬ মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর টার্মিনালের কাজ, যানজটমুক্ত হবে ঢাকা

    • By Reporter
    • জুন ২৪, ২০২৬
    • 5 views
    ৬ মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর টার্মিনালের কাজ, যানজটমুক্ত হবে ঢাকা

    মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

    • By Reporter
    • জুন ২৪, ২০২৬
    • 6 views
    মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

    যে কারণে মানচিত্র থেকে সরে গেল জাপান, কী বলছে গবেষণা

    • By Reporter
    • জুন ২৪, ২০২৬
    • 5 views
    যে কারণে মানচিত্র থেকে সরে গেল জাপান, কী বলছে গবেষণা

    যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ

    • By Reporter
    • জুন ২৪, ২০২৬
    • 7 views
    যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ

    বজ্রপাতে ময়মনসিংহে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২

    • By Reporter
    • জুন ২৪, ২০২৬
    • 7 views
    বজ্রপাতে ময়মনসিংহে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২

    ফিফা বিশ্বকাপ ২০২৬ এ ব্রাজিল গ্রুপ সেরা হলে নকআউটে প্রতিপক্ষ কারা?

    • By Reporter
    • জুন ২৪, ২০২৬
    • 8 views
    ফিফা বিশ্বকাপ ২০২৬ এ ব্রাজিল গ্রুপ সেরা হলে নকআউটে প্রতিপক্ষ কারা?