পুত্রদের সঙ্গে মেসি-দর্শনে কারিনা

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ ফুটবল আইকন লিওনেল মেসির ভারত সফর ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। বহু প্রতীক্ষিত গোট ট্যুর’-এর অংশ হিসেবে আর্জেন্টাইন এই কিংবদন্তি মুম্বাইতে অবস্থান করছেন। আর সেখানেই তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আপ্লুত হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান এবং তাঁর দুই ছেলে, তৈমুর আলি খান ও জেহ (জাহাঙ্গীর আলি খান)।

ফুটবলপ্রেমী তৈমুর ও জেহ-র জন্য এই দিনটি ছিল বিশেষভাবে স্মরণীয়। মেসি-ভক্ত এই দুই ছেলেকে নিয়ে কারিনা মুম্বাইতে আয়োজিত ইভেন্টে উপস্থিত হয়েছিলেন। ইভেন্টে তোলা ছবিতে দেখা যায়, তৈমুর ও জেহ দুজনেই ফুটবল জার্সি পরে আছে। তৈমুরের জার্সিতে লেখা মেসির নাম, আর ছোট্ট জেহ পরেছিল আর্জেন্টিনা দলের জার্সি।

মুম্বাইতে মেসির এই সফরসূচি বেশ ব্যস্ত। ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াতে ‘প্যাডেল জিওএটি কাপ’-এ অংশ নেওয়ার পর তিনি মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভক্তদের সামনে উপস্থিত হন। এই ইভেন্টগুলির আগেই কারিনা তার সন্তানদের নিয়ে মেসির সঙ্গে দেখা করেন এবং ছবি তোলেন।

কলকাতা এবং হায়দ্রাবাদের পর মুম্বাই হয়ে মেসির ট্যুরের চূড়ান্ত গন্তব্য ভারতের রাজধানী দিল্লি। সেখানেই সোমবার তিনি ভারত সফরের ইতি টানবেন।

Share this news as a Photo Card

Related Posts

জাদুকরীদের জগতে আত্মপরিচয়ের খোঁজ, আসছে ডিজনির ‘হেক্সড’

বিনোদন ডেস্কঃ জাদুবিদ্যা, নারীর ক্ষমতায়ন ও মা-মেয়ের সম্পর্ক, এই তিন বিষয়কে কেন্দ্র করে নতুন অ্যানিমেটেড চলচ্চিত্র ‘হেক্সড’ নিয়ে আসছে ওয়াল্ট ডিজনি। ছবিটিতে তিন নারী জাদুকরীকে গল্পের কেন্দ্রে রাখা হয়েছে। এর…

বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান

বিনোদন ডেস্কঃ পৈতৃক নিবাস ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার বাদ মাগরিব রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

জাদুকরীদের জগতে আত্মপরিচয়ের খোঁজ, আসছে ডিজনির ‘হেক্সড’

  • By Moon
  • নভেম্বর ২৫, ২০২৬
  • 0 views
জাদুকরীদের জগতে আত্মপরিচয়ের খোঁজ, আসছে ডিজনির ‘হেক্সড’

বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান

  • By Moon
  • নভেম্বর ২৫, ২০২৬
  • 6 views
বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান

১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিব

১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিব

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

  • By Moon
  • নভেম্বর ২৫, ২০২৬
  • 5 views
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

দক্ষিণ আফ্রিকায় বিমানের সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে ভাবছে সরকার

দক্ষিণ আফ্রিকায় বিমানের সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে ভাবছে সরকার

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

  • By Moon
  • নভেম্বর ২৫, ২০২৬
  • 5 views
মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার
১৫ ডিসেম্বর ২০২৫

পুত্রদের সঙ্গে মেসি-দর্শনে কারিনা

https://doiniksabujbiplob.com |
fb/sabujbiplob