২০ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮

image_pdfSaveimage_print

আবহাওয়া ডেস্কঃ শৈত্যপ্রবাহের বিস্তৃতি কিছুটা কমেছে। শুক্রবার দেশের ২০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, এভাবে শৈত্যপ্রবাহ চলতে পারে আরও অন্তত দুদিন। অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এ মাসের অন্তত মাঝামাঝি সময় পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে থাকবে। এ সময় এর বিস্তৃতি কমবেশি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় গতকাল শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এর পাশাপাশি চার জেলা– নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায়ও বয়ে গেছে শৈত্যপ্রবাহ।

রংপুর ও রাজশাহী বিভাগে জেলার সংখ্যা ১৬। তাই সব মিলিয়ে গতকাল ২০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গত বৃহস্পতিবার ২৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। ওই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০-এর মধ্যে থাকলে ওই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। এমন আবহাওয়া পরিস্থিতি আরও দু-তিন দিন থাকতে পারে।

নীলফামারীতে গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।

সৈয়দপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ এবং পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৯ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে। এদিন দৃষ্টিসীমা ছিল মাত্র ১৫০ থেকে ২০০ মিটার।

গত তিন দিনে মাত্র ঘণ্টাখানেক সূর্যের দেখা মিললেও দুপুরের পর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিদ্যালয়গামী শিক্ষার্থী, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও ছিন্নমূল মানুষ। কাজে বের হতে না পেরে অনেকেই আয়-রোজগার হারাচ্ছেন। খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি

    আবহাওয়া ডেস্কঃ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে…

    বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

    আবহাওয়া ডেস্কঃ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে আজ সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি নম্বর-৪-এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

    • By admin admon
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 14 views
    এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

    রামিসা ধর্ষণ ও হত্যা মামলা; সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

    • By admin admon
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 21 views
    রামিসা ধর্ষণ ও হত্যা মামলা; সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

    সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

    সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

    ৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী

    ৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী

    রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে আজ

    রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে আজ

    একের পর এক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, তবুও ঢাকায় গুরুত্বপূর্ণ পদে বহাল গণপূর্তের সাদ মোহাম্মদ আন্দালিব

    • By admin admon
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 20 views
    একের পর এক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, তবুও ঢাকায় গুরুত্বপূর্ণ পদে বহাল গণপূর্তের সাদ মোহাম্মদ আন্দালিব
    ১০ জানুয়ারি ২০২৬

    ২০ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob