মাদুরোর ঘনিষ্ঠ মন্ত্রীকে বরখাস্ত ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ শিল্পমন্ত্রীর পদ থেকে ব্যবসায়ী অ্যালেক্স সাবকে বরখাস্ত করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন  প্রেসিডেন্ট। সাব সাবেক নেতা নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। সাবের বিরুদ্ধে মাদুরোর হয়ে অর্থপাচারের অভিযোগ রয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) শিল্পমন্ত্রীর পদ থেকে ব্যবসায়ী অ্যালেক্স সাবকে বরখাস্ত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, শিল্প মন্ত্রণালয়কে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করা হবে। একই সঙ্গে তিনি কলম্বিয়ায় জন্ম নেওয়া ভেনেজুয়েলান নাগরিক সাবকে ‘তার সেবার’ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাকে ধন্যবাদ জানান। রদ্রিগেজ বলেন, তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

মূলত, ওয়াশিংটনের চাপের মধ্যেই এই পরিবর্তন এলো বলে মনে হচ্ছে।

গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের রদবদল হচ্ছে।

প্রসঙ্গত, গত ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময়ের অংশ হিসেবে মুক্তি পাওয়া সাবকে ২০২৪ সালে মাদুরো তাকে শিল্পমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন।

তৎকালীন প্রেসিডেন্ট মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাবকে গত ২০২০ সালে দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দেতে গ্রেফতার করা হয়। এ সময় তার বিমানে জ্বালানি নেওয়া হচ্ছিল।

ইন্টারপোলের নোটিশের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদুরোর হয়ে অর্থপাচারের অভিযোগ ছিল।

পরবর্তীতে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়, যেখানে সাব ও তার ব্যবসায়িক অংশীদার আলভারো পুলিদোর বিরুদ্ধে ভেনেজুয়েলার খাদ্য সহায়তা কর্মসূচি থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়।

মুক্তি পাওয়ার পর কারাকাসে সাবকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। ২০২৪ সালের অক্টোবরে তিনি দেশের শিল্পমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রের অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হওয়ার পর থেকে ডেলসি রদ্রিগেজ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনছেন। সাবের বরখাস্ত সেই ধারাবাহিক পরিবর্তনেরই অংশ বলে মনে করা হচ্ছে।

সূত্র : এএফপি।

  • Related Posts

    মালিজুড়ে নতুন করে সমন্বিত বিদ্রোহী হামলা

    আন্তর্জাতিক ডেস্ক : আল-কায়েদা-সংশ্লিষ্ট শসস্ত্রগোষ্ঠী ও তাদের মিত্র তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীরা শনিবার আফ্রিকার দেশ মালিজুড়ে নতুন করে সমন্বিত হামলা চালিয়েছে। কয়েক মাস আগে একই ধরনের হামলায় দেশটির সামরিক জান্তাকে বড় ধাক্কা…

    পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান

    আন্তর্জাতিক ডেস্ক : বার্ধক্যরোধী (অ্যান্টি-এজিং) ইনজেকশন তৈরির উদ্দেশ্যে হাসপাতাল থেকে মানব প্লাসেন্টা সংগ্রহ ও বিদেশে পাচারের অভিযোগে একটি আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাকিস্তান। দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাতে ঝড় হতে পারে যেসব জেলায়

    • By Reporter
    • জুলাই ৪, ২০২৬
    • 6 views
    রাতে ঝড় হতে পারে যেসব জেলায়

    মালিজুড়ে নতুন করে সমন্বিত বিদ্রোহী হামলা

    • By Reporter
    • জুলাই ৪, ২০২৬
    • 7 views
    মালিজুড়ে নতুন করে সমন্বিত বিদ্রোহী হামলা

    কোন বিশ্বকাপে কতটি আত্মঘাতী গোল হয়েছে

    • By Reporter
    • জুলাই ৪, ২০২৬
    • 7 views
    কোন বিশ্বকাপে কতটি আত্মঘাতী গোল হয়েছে

    ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন তারেক রহমান

    • By Reporter
    • জুলাই ৪, ২০২৬
    • 7 views
    ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন তারেক রহমান

    গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ৩ শিশুর

    • By Reporter
    • জুলাই ৪, ২০২৬
    • 7 views
    গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ৩ শিশুর

    পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান

    • By Reporter
    • জুলাই ৪, ২০২৬
    • 7 views
    পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান