‘মব আর নির্বাচন একসঙ্গে চলতে পারে না’: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, তফসিল ঘোষণার পর যদি কোথাও ‘মব পরিস্থিতি’ তৈরি হয়, তবে তা রাষ্ট্রীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের স্পষ্ট দুর্বলতারই বহিঃপ্রকাশ। তিনি বলেন, ‘মব আর নির্বাচন একসঙ্গে চলতে পারে না।’

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি একটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দল, যারা সবসময় দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলে। তিনি বলেন, ‘দেশ আজ দুই ভাগে বিভক্ত—একটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পক্ষে, আরেকটি বিপক্ষে। তিনি আরও বলেন, দেশে বর্তমানে নির্বাচনের প্রকৃত আমেজ নেই, মানুষের মুখে হাসিও দেখা যাচ্ছে না। জনসংখ্যার একটি বড় অংশকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করলে দ্বিধা ও দ্বন্দ্ব সৃষ্টি হয়, যার উদাহরণ ২০১৪ সালের নির্বাচন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘২০১৪ সালের তুলনায় এবারের নির্বাচন তুলনামূলকভাবে ভালো হবে।’

সাংবাদিকদের উদ্দেশে জাতীয় পার্টির মহাসচিব বলেন, তার উন্নয়ন ভাবনা ও সৃষ্টিশীল কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচিত হলে চরাঞ্চলের সার্বিক উন্নয়নে ‘চরাঞ্চল ফাউন্ডেশন’ গঠন এবং বহুল আলোচিত বালাশী–বাহাদুরাবাদ সেতু নির্মাণে অগ্রণী ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক আনোরুল ইসলাম লেবু, জেলা যুব সংহতির সভাপতি একেএম নুরুন্নবী সরকার মিথুন, ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চাঁন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ফুলছড়ি হাটে গণসংযোগ করেন এবং উপজেলা হেলিপ্যাড মাঠে আয়োজিত এক কর্মীসভায় যোগ দেন।

  • Related Posts

    বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

    বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বারবার কাঁদলেন ও চোখ মুছলেন। দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়ে তিনি নিয়ম অনুযায়ী…

    জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা

    বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন দলের স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় তারা সেখানে যান। প্রথমে শ্রদ্ধা নিবেদন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

    • By Sara
    • আগস্ট ১৯, ২০২৬
    • 0 views
    ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

    ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত, ৮৪ ধাপ এগোলেন তামিম

    • By Sara
    • আগস্ট ১৯, ২০২৬
    • 0 views
    ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত, ৮৪ ধাপ এগোলেন তামিম

    গাড়ির ব্যবসায় নাম লেখালেন সামিরা খান মাহি

    • By Sara
    • আগস্ট ১৯, ২০২৬
    • 3 views
    গাড়ির ব্যবসায় নাম লেখালেন সামিরা খান মাহি

    বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

    বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

    কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস কাতারের

    কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক  জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস কাতারের

    ঘুষে অডিট টিম, ফাইল আটকে অর্থ আদায়: দুদকের নজরে এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

    • By admin admon
    • আগস্ট ১৯, ২০২৬
    • 10 views
    ঘুষে অডিট টিম, ফাইল আটকে অর্থ আদায়: দুদকের নজরে এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক