তারেক রহমানকে বরণে প্রস্তুত খুলনা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ উত্তরাঞ্চলে তিনদিনের নির্বাচনী সফর শেষে আজ সোমবার খুলনায় সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা থেকে তারেক রহমান হেলিকপ্টারে খুলনায় পৌঁছাবেন। সেখানে দুপুর ১২টার দিকে খালিশপুর প্রভাতী হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। এরপর দুপুর দেড়টার দিকে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার জন্য হেলিকপ্টারে যশোরে পৌঁছাবেন তিনি।

দীর্ঘ ২২ বছর পর দলীয় প্রধানের খুলনায় আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তার এই আগমন উপলক্ষে খুলনা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আনন্দ মুখর পরিবেশে তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত হয়েছে খুলনাবাসী।

জনসভার ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার সকাল থেকে দলের নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেছেন।

মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা জনসভায় সভাপতিত্ব করবেন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরারর ধানের শীষের ১৪ জন সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

খুলনা-২ আসনের নির্বাচনী পরিকল্পনা ও প্রচার সেলের সমন্বয়ক রোটাঃ আল জামাল ভূঁইয়া বলেন, খুলনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে আমরা সব ধরণের প্রস্ততি নিয়েছি। তার আগমণকে ঘিরে ৯০ সফল সাবেক ছাএদল নেতারা আজ ঐক্যবদ্ধ। দিন যতই যাবে ধানের শীষের বিজয় হবেই। ইনশাআল্লাহ।

খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমাদের নেতা কর্মীরা চেয়ারম্যানকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

  • Related Posts

    মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর শুরু

    মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর শুরু হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (২৮ অক্টোবর) এক বার্তায় মন্ত্রণালয় জানায়, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এই পরীক্ষা শুরু…

    প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    ডেস্ক নিউজঃ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রপ্তানি বহুমুখীকরণ,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিআরটিএ উত্তরা মেট্রো-৩: ঘুষ দাবির অভিযোগে প্রশ্নের মুখে সেবা কার্যক্রম, নিরপেক্ষ তদন্তের দাবি

    বিআরটিএ উত্তরা মেট্রো-৩: ঘুষ দাবির অভিযোগে প্রশ্নের মুখে সেবা কার্যক্রম, নিরপেক্ষ তদন্তের দাবি

    চাকরির আয়ের সঙ্গে সম্পদের হিসাব মেলে না, সাবেক সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

    • By admin admon
    • অক্টোবর ২৮, ২০২৬
    • 8 views
    চাকরির আয়ের সঙ্গে সম্পদের হিসাব মেলে না, সাবেক সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার সম্পদের অভিযোগ

    লোহাগড়ায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ বড় ভাই ও ভাবীর বিরুদ্ধে!

    লোহাগড়ায় জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ বড় ভাই ও ভাবীর বিরুদ্ধে!

    বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী

    বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী

    মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের রিপোর্ট গ্রহণযোগ্য নয়

    • By admin admon
    • অক্টোবর ২৮, ২০২৬
    • 11 views
    মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের রিপোর্ট গ্রহণযোগ্য নয়

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

    • By admin admon
    • অক্টোবর ২৮, ২০২৬
    • 11 views
    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে