এবার কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। তার স্ত্রী নাফিসা একটি সুস্থ ও সুন্দর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। নতুন অতিথির আগমনে পলাশের পরিবারে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

হাসপাতাল থেকে পলাশ জানান, ‘বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে আমাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। আমরা সবাই এখনো হাসপাতালে আছি। সবার কাছে দোয়া চাই—আমার ছেলে ও মেয়ে যেন দোয়া ও ভালোবাসায় বড় হতে পারে।’

টেলিভিশন পর্দায় জিয়াউল হক পলাশের জনপ্রিয়তার উত্থান ঘটে কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এ কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রটি তাকে দেশ-বিদেশের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়।

ব্যক্তিগত জীবনে ২০২২ সালে পারিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পলাশ। পরের বছর জুলাইয়ে তিনি প্রথমবারের মতো বাবা হন। তার পুত্র সন্তানের নাম রাখা হয় মোহাইমিনুল হক আহান। এবার সেই পরিবারে যুক্ত হলো নতুন আনন্দ—কন্যাসন্তানের আগমনে আরও পূর্ণতা পেল পলাশের সংসার।

ক্যারিয়ারের শুরুতে ২০১৩ সালে ‘ছবিয়াল’-এর সঙ্গে যুক্ত হয়ে কাজ শুরু করেন জিয়াউল হক পলাশ। দীর্ঘ সময় তিনি খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে কাজ শুরু করেন।

একপর্যায়ে অভিনয়ে মনোযোগী হয়ে ওঠেন পলাশ। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সাফল্যের পর তার ক্যারিয়ার নতুন মোড় নেয়। বর্তমানে নিয়মিত অভিনয়ের পাশাপাশি তিনি নাটক ও টিভিসি নির্মাণ করতেও দেখা যায় এই অভিনেতা–নির্মাতাকে।

  • Related Posts

    ট্রাম্পের ওপর বিরক্ত হয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার ঘোষণা দিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট

    বিনোদন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ডোনাল্ড ট্রাম্পের শাসনামল নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন অস্কার মনোনীত তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। সম্প্রতি ‘দ্য টাইমস অব লন্ডন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ…

    এবার সিনেমায় নিশো-মেহজাবীন জুটি

    নিজস্ব প্রতিবেদকঃ জুটি বেঁধে নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন অনেকবার। এবার সিনেমায় জুটি বাঁধতে চলেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা ভিকি জাহেদের সাসপেন্স-থ্রিলার সিনেমা ‌‘পুলসিরাত’-এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এবার কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৫, ২০২৬
    • 12 views
    এবার কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ

    আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৫, ২০২৬
    • 10 views
    আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ

    নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৫, ২০২৬
    • 10 views
    নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৫, ২০২৬
    • 9 views
    ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ

    কাজ না করেই কোটি টাকার বিল: সরকারি গেজেটে প্রকাশ দুর্নীতির নথি, বরখাস্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 25 views
    কাজ না করেই কোটি টাকার বিল: সরকারি গেজেটে প্রকাশ দুর্নীতির নথি, বরখাস্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান

    রাজনীতিতে দয়া করে মিথ্যা কথা বলবেন না: মির্জা ফখরুল

    • By Reporter
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬
    • 10 views
    রাজনীতিতে দয়া করে মিথ্যা কথা বলবেন না: মির্জা ফখরুল