ভোট উপলক্ষে আজও বাড়িমুখো মানুষ, নেই ভোগান্তি

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। বুধবার সকাল থেকে সায়েদাবাদ বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় ঘুরে দেখা গেছে, যাত্রীরা স্বস্তিতে বাসে উঠছেন এবং নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন।

তবে আগের দিনের মতো উপচেপড়া ভিড় নেই। মঙ্গলবার সায়েদাবাদ টার্মিনালে ছিল যাত্রীদের চাপ, বাস সংকট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। কিন্তু বুধবার চিত্র ভিন্ন। পর্যাপ্ত বাস থাকায় অতিরিক্ত ভাড়ার অভিযোগও পাওয়া যায়নি।

সায়েদাবাদ বাস টার্মিনাল, জনপথ মোড়, উত্তর যাত্রাবাড়ী, দোলাইপার, শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, হাজীগঞ্জ, চট্টগ্রাম, লাকসাম, খুলনা, সিলেট ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলার বাস চলাচল করতে দেখা গেছে। কাউন্টার কর্মীরা যাত্রীদের ডাকাডাকি করছেন, তবে অনেক বাসই পূর্ণ যাত্রী ছাড়াই ছেড়ে যাচ্ছে।

তিশা কাউন্টারের কর্মী মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, মঙ্গলবারের তুলনায় বুধবার যাত্রী কম। তার ভাষায়, ‘গতকাল যে ভিড় ছিল, তা ঈদের সময়েও দেখা যায় না। সারারাত বাস ছাড়তে হয়েছে।’

পর্যাপ্ত বাস থাকায় যাত্রীরা ভাড়া নিয়ে দরকষাকষিও করছেন। বরিশালের পিরোজপুরগামী যাত্রী রবিউল ইসলাম বলেন, ‘সাধারণ সময়ে ভাড়া ৫০০ টাকা। চেষ্টা করছি কিছুটা কমে নেওয়ার।’

খিলগাঁওয়ের ব্যবসায়ী আব্দুর রহমান লক্ষ্মীপুরের রায়পুরে ভোট দিতে যাচ্ছেন। তিনি জানান, ভিড়ের আশঙ্কায় আগের দিন আসেননি। আজ এসে দেখেছেন পরিবেশ স্বাভাবিক, ভাড়াও আগের মতোই।

বাস কাউন্টার সংশ্লিষ্টরা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা বাড়তে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা টানা চারদিনের ছুটি পাচ্ছেন।

  • Related Posts

    মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড

    ডেস্ক নিউজঃ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুর ২টা ৩০…

    সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

    ডেস্ক নিউজঃ কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ প্রবাসীর মরদেহ সিলেটে কফিনবন্দি হয়ে পৌঁছায়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মঙ্গলবার সকালে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছায়। মঙ্গলবার (৩০ জুন)…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সওজে টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ

    • By admin admon
    • জুন ৩০, ২০২৬
    • 63 views
    সওজে টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ

    টেন্ডার নিয়ন্ত্রণ ও নিম্নমানের কাজের অভিযোগ: সুনামগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরব অভিযোগ

    • By admin admon
    • জুন ৩০, ২০২৬
    • 26 views
    টেন্ডার নিয়ন্ত্রণ ও নিম্নমানের কাজের অভিযোগ: সুনামগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরব অভিযোগ

    মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড

    • By admin admon
    • জুন ৩০, ২০২৬
    • 7 views
    মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড

    সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

    • By admin admon
    • জুন ৩০, ২০২৬
    • 6 views
    সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

    বিআরটিএ উত্তরা ফিটনেস শাখায় অনিয়মের অভিযোগ, আলোচনায় মোটরযান পরিদর্শক কায়সার আলম

    • By admin admon
    • জুন ৩০, ২০২৬
    • 21 views
    বিআরটিএ উত্তরা ফিটনেস শাখায় অনিয়মের অভিযোগ, আলোচনায় মোটরযান পরিদর্শক কায়সার আলম

    দরপত্র ছাড়াই কোটি টাকার কাজ: গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবকে ঘিরে দুর্নীতির অভিযোগ

    • By admin admon
    • জুন ৩০, ২০২৬
    • 30 views
    দরপত্র ছাড়াই কোটি টাকার কাজ: গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবকে ঘিরে দুর্নীতির অভিযোগ