পেজেশকিয়ান: সম্মানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ ‘সম্মানের সঙ্গে’ শেষ করতে চায় ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানকে তার পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার তিনি এ কথা জানান।

আইএসএনএ বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ে পরিদর্শনের সময় পেজেশকিয়ান বলেন, ‘ট্রাম্প বলেছেন ইরানের তাদের পারমাণবিক অধিকার ব্যবহার করা উচিত নয়, কিন্তু ইরান কী অপরাধ করেছে তার কোনো ব্যাখ্যা তিনি দেননি।’

এ সময় তিনি বলেন, ‘রক্তপিপাসু ও নিষ্ঠুর শত্রুর বিরুদ্ধে জাতিকে শক্ত অবস্থানে দাঁড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি ইরানকে এমনভাবে মোকাবিলা করতে হবে, যাতে আমাদের যুদ্ধবাজ হিসেবে তুলে ধরা না হয়। কারণ, আমরা শুধু নিজেদের রক্ষা করছি।’

গত মাসে অনুষ্ঠিত এশিয়ান কাপে অস্ট্রেলিয়া নারী ফুটবল দলের পারফরম্যান্স এবং আশ্রয় চাওয়া দুই খেলোয়াড়ের কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমাদের মেয়েরা শত্রুকে শক্ত আঘাত করেছে। শত্রুদের মাধ্যমে বিভ্রান্ত হওয়া ওই দুই প্রিয় মেয়ে যখনই ফিরে আসতে চাইবে, তাদের সব সময় স্বাগত জানানো হবে; তাদের জন্য আমাদের দরজা খোলা আছে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এর জবাবে ইসরায়েলসহ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সম্পদ রয়েছে এমন দেশগুলোতে পাল্টা হামলা চালায় তেহরান।

পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় গত ৮ এপ্রিল থেকে এই যুদ্ধ স্থগিত রয়েছে।

স্থায়ী শান্তির লক্ষ্যে গত সপ্তাহের শেষে পাকিস্তানে আলোচনায় বসেছিল ওয়াশিংটন ও তেহরান। এ ছাড়া ইসলামাবাদে আরও একটি বৈঠকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

  • Related Posts

    স্কুল ভেসে যাওয়ার পর গাছে উঠে বাঁচল ৮ বছরের শিশু, ফিরল মায়ের কোলে

    আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের পাহাড়ি নদীতে ভয়াবহ ঢল। পানির সঙ্গে কাদা ও পাথরের স্রোতে একের পর এক জনপদ তছনছ হয়ে যায়। সেই ভয়াবহতার মধ্যে স্কুল থেকে পালিয়ে পাহাড়ি জঙ্গলে গিয়ে…

    পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

    পারমাণবিক অস্ত্র পরীক্ষা বিশ্বাস বিনষ্ট করে তাই বিশ্বের সমস্ত পারমাণবিক শক্তিধর দেশকে পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (২৯ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভিক্টোরিয়া

    • By Sara
    • আগস্ট ২৯, ২০২৬
    • 0 views
    টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভিক্টোরিয়া

    “গণপূর্তের পাঁচ প্রকৌশলীকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি”

    “গণপূর্তের পাঁচ প্রকৌশলীকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি”

    সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার

    • By Sara
    • আগস্ট ২৯, ২০২৬
    • 6 views
    সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার

    আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

    আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

    স্কুল ভেসে যাওয়ার পর গাছে উঠে বাঁচল ৮ বছরের শিশু, ফিরল মায়ের কোলে

    • By admin admon
    • আগস্ট ২৯, ২০২৬
    • 5 views