ইরানের বন্দর অবরোধ: ২৮টি জাহাজ ঘুরিয়ে দিলো যুক্তরাষ্ট্র

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বন্দরে প্রবেশ ও ত্যাগের ওপর অবরোধ শুরুর পর থেকে ২৮টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য জানিয়েছে।

গত সপ্তাহ থেকে ওয়াশিংটন নৌ অবরোধ বহাল রাখার প্রেক্ষাপটে এই মন্তব্য সামনে এলো। তেহরান যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।

শুক্রবার হরমুজ প্রণালী নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার কথা জানিয়েছিল ইরান। তবে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র বাধ্যবাধকতা পূরণ না করার অভিযোগ তুলে একদিন পরই আবার জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে দেশটি। বুধবার ওই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অভিযোগ করে বলেন, ‘ইরান একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।’

নতুন দফা আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। তবে ইরান এখনও এই আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। পূর্বশর্ত হিসেবে তারা অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে।

  • Related Posts

    ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, পাইলটের শরীরে মিলল গাঁজার উপস্থিতি

    আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের শুরুতে ক্রুজিং উচ্চতা থেকে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের ক্যাপ্টেনের শরীরে গাঁজার উপস্থিতি নিশ্চিত হয়েছে। ঘটনার পর বিষয়টি নিয়ে…

    ইউক্রেনের ড্রোন ঠেকাতে রুশ জাহাজে খাঁচা ও পানির ট্যাংক!

    আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ক্রমবর্ধমান ড্রোন হামলা থেকে বাঁচতে নিজেদের জাহাজে অভিনব প্রতিরক্ষাব্যবস্থা যুক্ত করছে রাশিয়া। তেলের ট্যাংকারগুলোতে এখন ড্রোন-প্রতিরোধী জাল, ধাতব খাঁচা এমনকি পানির ট্যাংকও লাগানো হচ্ছে। সাগরে ভাসমান…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১৭ দেশে ২৫ বার ভ্রমণ, ১৭ বছর পেকুতে—গণপূর্ত প্রকৌশলী কাজী ফিরোজকে ঘিরে প্রশ্নের পাহাড়

    ১৭ দেশে ২৫ বার ভ্রমণ, ১৭ বছর পেকুতে—গণপূর্ত প্রকৌশলী কাজী ফিরোজকে ঘিরে প্রশ্নের পাহাড়

    চট্টগ্রামে শিপইয়ার্ডে হতাহতের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

    চট্টগ্রামে শিপইয়ার্ডে হতাহতের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

    বিআইডব্লিউটিএতে ‘রহিম সিন্ডিকেট’: ভুয়া বিল, জ্বালানি তেল লোপাট ও শতকোটি টাকার সম্পদের অভিযোগ

    বিআইডব্লিউটিএতে ‘রহিম সিন্ডিকেট’: ভুয়া বিল, জ্বালানি তেল লোপাট ও শতকোটি টাকার সম্পদের অভিযোগ

    ডারউইন টেস্ট: দেড়শ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

    ডারউইন টেস্ট:  দেড়শ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

    কে এই মাজহারুল ? বদলি–কমিটি বাণিজ্যের অভিযোগে বিআইডব্লিউটিএর ‘স্বঘোষিত’ সিবিএ সভাপতিকে ঘিরে তোলপাড় ! 

    কে এই মাজহারুল ? বদলি–কমিটি বাণিজ্যের অভিযোগে বিআইডব্লিউটিএর ‘স্বঘোষিত’ সিবিএ সভাপতিকে ঘিরে তোলপাড় ! 

    পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

    • By Sara
    • আগস্ট ১৩, ২০২৬
    • 16 views
    পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি